শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৮. তালাক - ডিভোর্স অধ্যায়
হাদীস নং: ৪৬৫৯
আন্তর্জাতিক নং: ৪৬৬০
তালাক - ডিভোর্স অধ্যায়
৯. অনুচ্ছেদঃ কোন ব্যক্তি যদি তার স্ত্রীর গর্ভের সন্তানকে অস্বীকার করে
৪৬৫৯-৬০। ইয়াযীদ (রাহঃ) …… আব্দুল্লাহ্ ইবন মাসউদ (রাযিঃ) হতে অন্য এক সনদে বর্ণনা করেন। তিনি বলেন, শুক্রবার 'রাতে এক ব্যক্তি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর মসজিদে দণ্ডায়মান হলেন এবং বললেন, আপনারা কি সমাধান দেন, যদি কোন ব্যক্তি তার স্ত্রীর সাথে অন্য এক ব্যক্তিকে দেখতে পায়? অতঃপর তিনি অনুরূপ বর্ণনা পেশ করেন। তিনি অতিরিক্ত আরো কিছু বলেন যে, আব্দুল্লাহ্ ইবন মাসউদ (রাযিঃ) বলেন, ঐ লোকটি এ সমস্যার সম্মুখীন হয়েছিলেন এবং সে ছিলো আনসারদের একজন সদস্য। সে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর দরবারে এসেছিল এবং তার স্ত্রীর প্রতি অভিশাপ উচ্চারণ করেছিল, যখন তার স্ত্রীও অভিশাপ ব্যক্ত করতে শুরু করল, তখন রাসূলুল্লাহ্ (ﷺ) তাকে বললেন, “থাম, এখানে লা'নত শেষ।” যখন মহিলাটি চলে গেল রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন, “এ মহিলাটি হয়ত কালো, কোকড়ানো চুল বিশিষ্ট সন্তান জন্ম দিবে।" অতঃপর মহিলাটি কালো কোকড়ানো চুল বিশিষ্ট সন্তান জন্ম দিল।
ইয়াযীদ (রাহঃ) ….. আল-আমা'শ (রাহঃ) হতে বর্ণনা করেন। তিনি নিজ সনদে অনুরূপ বর্ণনা পেশ করেন।
সুতরাং এটাই হল লি'আন বা স্বামী-স্ত্রীর অভিশাপ প্রেরণ অনুচ্ছেদের মূল হাদীস। আর এটাই হল অপবাদ সম্পর্কে শপথ করানো। এটাই ছিল পুরুষটির পক্ষ থেকে তার স্ত্রীর জন্যে অপবাদ, যে ছিল অন্তঃসত্বা। এটা গর্ভস্থ সন্তানের জন্য শপথ করানো নয়। এ সম্পর্কে আব্দুল্লাহ্ ইবন মাসউদ (রাযিঃ) ব্যতীত অন্যরাও বর্ণনা পেশ করেন। যেমনঃ

كتاب الطلاق
4659 - - حَدَّثَنَا يَزِيدُ , قَالَ: ثنا حَكِيمُ بْنُ سَيْفٍ , قَالَ: ثنا عِيسَى بْنُ يُونُسَ , عَنِ الْأَعْمَشِ , عَنْ إِبْرَاهِيمَ , عَنْ عَلْقَمَةَ , عَنْ عَبْدِ اللهِ , قَالَ: قَامَ رَجُلٌ فِي مَسْجِدِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ الْجُمُعَةِ , فَقَالَ: أَرَأَيْتُمْ إِنْ وَجَدَ رَجُلٌ مَعَ امْرَأَتِهِ رَجُلًا؟ ". ثُمَّ ذَكَرَ نَحْوَهُ وَزَادَ فِيهِ: وَقَالَ عَبْدُ اللهِ: فَابْتُلِيَ بِهِ , وَكَانَ رَجُلًا مِنَ الْأَنْصَارِ جَاءَ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَاعَنَ [ص:100] امْرَأَتَهُ , فَلَمَّا أَخَذَتِ امْرَأَتُهُ تَلْتَعِنُ , قَالَ لَهَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَهْ " فَالْتَعَنَتْ , فَلَمَّا أَدْبَرَتْ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَعَلَّهَا أَنْ تَجِيءَ بِهِ أَسْوَدَ جَعْدًا» فَجَاءَتْ بِهِ أَسْوَدَ جَعْدًا ".
4660 - حَدَّثَنَا يَزِيدُ , قَالَ: ثنا الْحَسَنُ بْنُ عُمَرَ بْنِ شَقِيقٍ , قَالَ: ثنا جَرِيرٌ , عَنِ الْأَعْمَشِ , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ. فَهَذَا هُوَ أَصْلُ حَدِيثِ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُ , فِي اللِّعَانِ , وَهُوَ لِعَانٌ بِقَذْفٍ كَانَ مِنْ ذَلِكَ الرَّجُلِ لِامْرَأَتِهِ وَهِيَ حَامِلٌ , لَا بِحَمْلِهَا. وَقَدْ رَوَاهُ عَلَى ذَلِكَ أَيْضًا غَيْرُ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ