শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ৪৪৫১
বিবাহ-শাদীর অধ্যায়
বিয়ের মজলিসে বিক্ষিপ্তভাবে নিক্ষিপ্ত এবং ছিটানাে-ছড়ানাে দ্রব্যাদি নিয়ে কাড়াকাড়ি করা
৪৪৫১। ইব্‌ন মারযূক (রাহঃ) ….. আব্দুল্লাহ্ ইব্‌ন সিনান (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, ইব্‌ন মাসউদ (রাযিঃ)-এর কিছু মুকাতিবী বালক ছিল, তারা নিজেদের মধ্যে কিছু বস্তু নিয়ে কাড়াকাড়ি করার ইচ্ছে করেছিল। তিনি তাদের জন্য দুই দিরহাম দিয়ে কিছু আখরােট কিনে দিয়েছিলেন। আর তারা অন্যান্য বালকদের সাথে কাড়াকাড়ি করবে, তিনি তা পছন্দ করেননি।

তার তরফ থেকে তাদের প্রতি কাড়াকাড়ি তথা লুটপাট শিখে নেয়ার আশংকার দরুন তার এরূপ বারণ করাটা বৈধ, অন্য কিছুর জন্য নয়।
كتاب النكاح
4451 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ قَالَ: ثنا عُثْمَانُ بْنُ عُمَرَ قَالَ: أنا إِسْرَائِيلُ , عَنْ أَبِي حُصَيْنٍ , عَنْ عَبْدِ اللهِ بْنِ يَسَارٍ , أَنَّهُ كَانَ لِابْنِ مَسْعُودٍ صِبْيَانٌ فِي الْكُتَّابِ فَأَرَادَ أَنْ يَنْتَهِبُوا عَلَيْهِمْ , فَاشْتَرَى لَهُمْ جَوْزًا بِدِرْهَمَيْنِ , وَكَرِهَ أَنْ يَنْتَهِبُوا مَعَ الصِّبْيَانِ فَقَدْ يَجُوزُ أَنْ يَكُونَ ذَلِكَ , عَلَى الْخَوْفِ مِنْهُ عَلَيْهِمْ مِنَ النُّهْبَةِ , لَا لِغَيْرِ ذَلِكَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান