শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৭. বিবাহ-শাদীর অধ্যায়
হাদীস নং: ৪৪৪৫
বিবাহ-শাদীর অধ্যায়
বিয়ের মজলিসে বিক্ষিপ্তভাবে নিক্ষিপ্ত এবং ছিটানাে-ছড়ানাে দ্রব্যাদি নিয়ে কাড়াকাড়ি করা
৪৪৪৫। ফাহাদ (রাহঃ) ….. সা'লাবা ইবনুল হাকাম (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, তিনি একদিন রাসূলুল্লাহ(ﷺ) -কে দেখলেন যে, তিনি কিছু বকরীর গােশতে পরিপূর্ণ কতিপয় পাত্র লক্ষ্য করলেন, যা লােকজন লুটপাট করে এনেছিল। রাসূলুল্লাহ্(ﷺ) পাত্রগুলাে থেকে গােশত ফেলে দেয়ার আদেশ দিলেন। গােশতগুলাে ফেলে দেয়া হল। আর তিনি ইরশাদ করলেন, “লুণ্ঠন করা বৈধ নয়।”
كتاب النكاح
4445 - حَدَّثَنَا فَهْدٌ قَالَ: ثنا أَبُو غَسَّانَ قَالَ: ثنا زُهَيْرٌ قَالَ: ثنا سِمَاكُ بْنُ حَرْبٍ قَالَ: أَنْبَأَنِي ثَعْلَبَةُ بْنُ الْحَكَمِ , أَخُو بَنِي لَيْثٍ أَنَّهُ رَأَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِقُدُورٍ فِيهَا لَحْمُ غَنَمٍ انْتَهَبُوهَا فَأَمَرَ بِهَا فَأُكْفِئَتْ فَقَالَ: «إِنَّ النُّهْبَةَ لَا تَحِلُّ»