শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৭. বিবাহ-শাদীর অধ্যায়
হাদীস নং: ৪৩৫৯
বিবাহ-শাদীর অধ্যায়
আযল বা স্ত্রী যোনীর বাইরে বীর্যপাত
৪৩৫৯। ইবন আবু দাউদ (রাহঃ) ..... আবু সায়ীদ আল-খুদরী (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, “একদিন তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর দরবারে উপস্থিত ছিলেন। তাঁর কাছে আনসারদের মধ্য থেকে এক ব্যক্তি আগমন করেন এবং বলেন, “ইয়া রাসূলাল্লাহ্! আমরা বহু সংখ্যক কয়েদী অর্জন করেছি। আমরা এগুলোর মূল্য কিংবা সম্পদ চাই। আপনি আযল সম্পর্কে কী পরামর্শ দেন? রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন, “তোমরা এটা কর আর নাই কর তাতে কিছু আসে যায় না। কেননা আল্লাহ্ তা'আলা যে সৃষ্টি সম্বন্ধে নির্ধারণ করেছেন তা এ দুনিয়াতে আসবেই।”
كتاب النكاح
4359 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ قَالَ: ثنا أَبُو الْيَمَانِ قَالَ: أَخْبَرَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ , عَنِ الزُّهْرِيِّ قَالَ: أَخْبَرَنِي عَبْدُ اللهِ بْنُ مُحَيْرِيزٍ الْجُمَحِيُّ , أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ أَخْبَرَهُ أَنَّهُ , بَيْنَا هُوَ جَالِسٌ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ جَاءَهُ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ فَقَالَ: يَا رَسُولَ اللهِ , إِنَّا نُصِيبُ سَبْيًا , وَنُحِبُّ الْأَثْمَانَ , فَكَيْفَ تَرَى فِي الْعَزْلِ؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوَ إِنَّكُمْ لَتَفْعَلُونَ ذَلِكَ؟ لَا عَلَيْكُمْ أَنْ لَا تَفْعَلُوا ذَلِكُمْ , فَإِنَّهَا لَيْسَتْ نَسَمَةً كَتَبَ اللهُ أَنْ تَخْرُجَ إِلَّا هِيَ خَارِجَةٌ»