শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ৪২৮২
বিবাহ-শাদীর অধ্যায়
যদি কোন ব্যক্তি কোন মহিলাকে বিবাহ করতে ইচ্ছে পোষণ করে তাহলে তার দিকে নযর করা ঐ ব্যক্তিটির জন্যে হালাল হবে কি-না?
৪২৮২। ইবন আবু দাউদ (রাহঃ)..... জাবির ইবন আব্দুল্লাহ (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “যদি তোমাদের মধ্য হতে কেউ কোন মহিলাকে বিবাহ করার জন্য প্রস্তাব দেয় এবং মহিলার কোন পসন্দনীয় অঙ্গ যদি সে দেখতে সমর্থ হয় তাহলে যেন সে তা করে।" জাবির (রাযিঃ) বলেন, “আমি বনু সালামার একটি মহিলার কাছে বিবাহের প্রস্তাব প্রদানের মনস্থ করেছিলাম। আমি খেজুর বাগানে লুকিয়ে লুকিয়ে তাকে দেখতে চেষ্টা করলাম। শেষ পর্যন্ত আমি তার এমন অঙ্গ দেখলাম, যা আমার পছন্দ হয়। এরপর আমি তার সাথে বিবাহের প্রস্তাব পেশ করি এবং তাকে বিবাহ করি "
كتاب النكاح
4282 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ قَالَ: ثنا الْوَهْبِيُّ قَالَ: ثنا ابْنُ إِسْحَاقَ , عَنْ دَاوُدَ بْنِ الْحُصَيْنِ , عَنْ وَاقِدِ بْنِ عَمْرِو بْنِ سَعْدِ بْنِ مُعَاذٍ , عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا خَطَبَ أَحَدُكُمُ الْمَرْأَةَ , فَقَدَرَ عَلَى أَنْ يَرَى مِنْهَا مَا يُعْجِبُهُ , فَلْيَفْعَلْ» . قَالَ جَابِرٌ: فَلَقَدْ خَطَبْتُ امْرَأَةً مِنْ بَنِي سَلِمَةَ , فَكُنْتُ أَتَخَبَّأُ - أَيْ أَخْتَفِي - فِي أُصُولِ النَّخْلِ , حَتَّى رَأَيْتُ مِنْهَا بَعْضَ مَا يُعْجِبُنِي فَخَطَبْتُهَا , فَتَزَوَّجْتُهَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান