শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৭. বিবাহ-শাদীর অধ্যায়
হাদীস নং: ৪২৩৬
বিবাহ-শাদীর অধ্যায়
একজনের কোন বস্তু ক্রয়ের প্রস্তাবের ওপর অন্যের প্রস্তাব দেয়া এবং একজনের বিবাহের প্রস্তাবের ওপর অন্যের বিবাহের প্রস্তাব দেয়া নিষেধ প্রসঙ্গ
৪২৩৬। রাবী' আল-মুয়াযযিন (রাহঃ) …… আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ননা করেন। তিনি বলেনঃ "আমি রাসূলুল্লাহ ﷺ -কে বলতে শুনেছি, তিনি বলেনঃ "তোমাদের কেউ যেন তার ভাইয়ের বিবাহের প্রস্তাবের ওপর প্রস্তাব না করে, যতক্ষণ না সে বিবাহ করে কিংবা বর্জন করে।"
كتاب النكاح
4236 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ قَالَ: ثنا أَسَدٌ قَالَ: ثنا ابْنُ أَبِي الزِّنَادِ , عَنْ أَبِيهِ , عَنِ الْأَعْرَجِ , عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يَخْطُبْ أَحَدُكُمْ عَلَى خِطْبَةِ أَخِيهِ حَتَّى يَنْكِحَ أَوْ يَتْرُكَ»
হাদীসের ব্যাখ্যা:
উদ্দেশ্য এই যে, যদি কোন ব্যক্তি কোন মহিলাকে বিয়ের প্রস্তাব দিয়ে থাকে তবে সে দিক থেকে বিষয় শেষ না হওয়া পর্যন্ত অন্য কোন মানুষের নিজের জন্য সেখানে প্রস্তাব দেওয়া ঠিক নয়। এটা সুস্পষ্ট যে, বিষয়টি প্রথম পক্ষের জন্য কষ্টদায়ক ও মর্মপীড়ার কারণ হবে এবং এ জাতীয় বিষয়াবলী দ্বারা বিরাট কলহ সৃষ্টি হতে পারে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)