শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ৪২২৬
আন্তর্জাতিক নং: ৪২২৭
বিবাহ-শাদীর অধ্যায়
১. একজনের কোন বস্তু ক্রয়ের প্রস্তাবের ওপর অন্যের প্রস্তাব দেয়া এবং একজনের বিবাহের প্রস্তাবের ওপর অন্যের বিবাহের প্রস্তাব দেয়া নিষেধ প্রসঙ্গ
৪২২৬-২৭। ইবরাহীম ইবন আবু দাউদ (রাহঃ) …… আব্দুল্লাহ ইবন উমার (রাযিঃ) হতে বর্ননা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ "একজনের কোন জিনিস ক্রয়ের প্রস্তাবের ওপর যেন অন্যজন প্রস্তাব না দেয় এবং একজনের বিবাহের প্রস্তাবের ওপর যেন অন্য একজন বিবাহের প্রস্তাব না দেয়।"

ইউনুস (রাহঃ) …… আব্দুল্লাহ ইবন উমার (রাযিঃ) এর মাধ্যমে রাসূলুল্লাহ ﷺ থেকে অনুরূপ বর্ণনা করেন।
كتاب النكاح
بَابُ مَا نُهِيَ عَنْهُ مِنْ سَوْمِ الرَّجُلِ عَلَى سَوْمِ أَخِيهِ وَخِطْبَتِهِ عَلَى خِطْبَةِ أَخِيهِ
4226 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ أَبِي دَاوُدَ قَالَ: ثنا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ قَالَ: ثنا يَحْيَى بْنُ سَعِيدٍ , عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عُمَرَ قَالَ: حَدَّثَنِي نَافِعٌ , عَنِ ابْنِ عُمَرَ , أَنَّ رَسُولَ اللهِ صَلَّى الله عَلَيْهِ وَعَلَى آلِهِ وَسَلَّمَ قَالَ: " لَا يَبِيعُ الرَّجُلُ عَلَى بَيْعِ أَخِيهِ , وَلَا يَخْطُبُ عَلَى خِطْبَةِ أَخِيهِ.

4227 - حَدَّثَنَا يُونُسُ قَالَ: أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ أَنَّ مَالِكًا حَدَّثَهُ عَنْ نَافِعٍ , عَنِ ابْنِ عُمَرَ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ

হাদীসের ব্যাখ্যা:

উদ্দেশ্য এই যে, যদি কোন ব্যক্তি কোন মহিলাকে বিয়ের প্রস্তাব দিয়ে থাকে তবে সে দিক থেকে বিষয় শেষ না হওয়া পর্যন্ত অন্য কোন মানুষের নিজের জন্য সেখানে প্রস্তাব দেওয়া ঠিক নয়। এটা সুস্পষ্ট যে, বিষয়টি প্রথম পক্ষের জন্য কষ্টদায়ক ও মর্মপীড়ার কারণ হবে এবং এ জাতীয় বিষয়াবলী দ্বারা বিরাট কলহ সৃষ্টি হতে পারে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান