শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৬. হজ্বের অধ্যায়
হাদীস নং: ৪১৭০
হজ্বের অধ্যায়
ইহরাম ব্যতীত হারাম শরীফে প্রবেশ করা
৪১৭০। ইব্ন আবী দাউদ (রাহঃ) ….. আতা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, কোন ব্যক্তি হারাম শরীফে ইহরাম ব্যতীত যেন প্রবেশ না করে। তাঁকে বলা হল, লাকড়ি বিক্রেতারাও ? তিনি বললেন, লাকড়ী বিক্রেতারাও। তারপর আলী ইব্ন হাকাম (রাহঃ) বলেন, পরে আমি জ্ঞাত হই যে, তিনি লাকড়ি বিক্রেতাদেরকে১ অনুমতি দান করেছেন।
كتاب مناسك الحج
4170 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ , قَالَ: ثنا حَمَّادُ بْنُ زَيْدٍ , عَنْ عَلِيِّ بْنِ الْحَكَمِ , عَنْ عَطَاءٍ , قَالَ: " لَا يَدْخُلُ أَحَدٌ الْحَرَمَ إِلَّا بِإِحْرَامٍ. فَقِيلَ: وَلَا الْحَطَّابُونَ؟ قَالَ: وَلَا الْحَطَّابُونَ , قَالَ: ثُمَّ بَلَغَنِي بَعْدُ أَنَّهُ رَخَّصَ لِلْحَطَّابِينَ
হাদীসের তাখরীজ (সূত্র):
১. ফকীহ্গণের এ ব্যাপারে ঐকমত্য রয়েছে, লাকড়ি সংগ্রহকারী বা অনুরূপ শ্রমজীবী যারা প্রতিদিন মক্কা থেকে হারাম শরীফের বাইরে বারবার যাতায়াত করে থাকে, তাদের প্রতি ইহরামের হুকুম প্রযােজ্য হবে না। -পার্শ্বটীকা।