শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৬. হজ্বের অধ্যায়

হাদীস নং: ৪১৫৮
হজ্বের অধ্যায়
ইহরাম ব্যতীত হারাম শরীফে প্রবেশ করা
৪১৫৮। ইব্‌ন আবী দাউদ (রাহঃ) ….. ইব্‌ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্(ﷺ) বলেছেনঃ আল্লাহ্ তা'আলা ঐ দিন মক্কাকে 'হারাম' করেছেন যেই দিন তিনি আকাশ, পৃথিবী, সূর্য ও চন্দ্রকে সৃষ্টি করেছেন এবং এটাকে (মক্কাকে) এই দুই পাহাড়ের (আবু কুবাইস ও এর বিপরীতে অবস্থিত পাহাড়) মাঝে স্থাপন করেছেন। এটা আমার পূর্বে কারাে জন্য হালাল হয়নি এবং আমার জন্যও দিনের একটি (নির্দিষ্ট) সময়ে হালাল হয়েছে। এর কোন তৃণলতা কাটা যাবে না, কর্তন করা যাবে না এর কোন গাছ-পালা। এর মাঝে পতিত বস্তু সেই ব্যক্তিই উঠাতে পারবে যে কিনা এর হারানাে বিজ্ঞপ্তি প্রকাশ করবে। আব্বাস (রাযিঃ) বললেন, 'ইযখির’ (ঘাস) ব্যতীত। কেননা মক্কার অধিবাসীদের তাদের গৃহ ও কবরের জন্য এর প্রয়ােজন পড়ে। তখন রাসূলুল্লাহ্(ﷺ) বললেন, 'ইযখির’ ব্যতীত (অর্থাৎ এটা কর্তন করতে পারবে)।
كتاب مناسك الحج
4158 - فَإِذَا ابْنُ أَبِي دَاوُدَ قَدْ حَدَّثَنَا , قَالَ: ثنا عَمْرُو بْنُ عَوْنٍ , قَالَ: ثنا أَبُو يُوسُفَ يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ , عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ , عَنْ مُجَاهِدٍ , عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ حَرَّمَ مَكَّةَ يَوْمَ خَلَقَ السَّمَوَاتِ وَالْأَرْضَ , وَالشَّمْسَ وَالْقَمَرَ , وَوَضَعَهَا بَيْنَ هَذَيْنِ الْأَخْشَبَيْنِ لَمْ تَحِلَّ لِأَحَدٍ قَبْلِي , وَلَمْ تَحِلَّ لِي إِلَّا سَاعَةً مِنْ نَهَارٍ لَا يُخْتَلَى خَلَاهَا , وَلَا يُعْضَدُ شَجَرُهَا , وَلَا يَرْفَعُ لُقَطَتَهَا إِلَّا مُنْشِدٌ» فَقَالَ الْعَبَّاسُ رَضِيَ اللهُ عَنْهُ: إِلَّا الْإِذْخِرَ فَإِنَّهُ لَا غِنَى لِأَهْلِ مَكَّةَ عَنْهُ لِبُيُوتِهِمْ وَقُبُورِهِمْ؟ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا الْإِذْخِرَ "
tahqiqতাহকীক:তাহকীক চলমান