শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৬. হজ্বের অধ্যায়

হাদীস নং: ৪০৯৯
হজ্বের অধ্যায়
যে তামাত্তু হজ্জ পালনকারীর কাছে হাদী নেই এবং সে দশটি দিনে সিয়ামও পালন করে না।
৪০৯৯। আলী ইব্‌ন শায়বা (রাহঃ) ..... জা'ফর ইব্‌ন আব্দুল মুত্তালিব (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আব্দুল্লাহ ইব্‌ন আমর ইব্‌ন আস্ (রাহঃ) 'আমর ইব্‌ন আস্ (রাযিঃ) নিকট উপস্থিত হলেন। তখন তিনি
তাঁকে নাস্তা করার জন্য আহ্বান জানালেন। তিনি বললেন, আমি সিয়াম পালন করছি। তারপর দ্বিতীয় এবং তৃতীয় বার অনুরূপ উত্তর দিলেন এবং বললেন, তবে আপনি যদি তা রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনে থাকেন (তাহলে ভিন্ন কথা)। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) থেকে তা শুনেছি। অর্থাৎ তিনি আইয়্যামে
তাশরীকে সিয়াম পালন থেকে নিষেধ করতেন।
كتاب مناسك الحج
4099 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ , قَالَ: ثنا رَوْحُ بْنُ عُبَادَةَ , قَالَ: حَدَّثَنِي ابْنُ جُرَيْجٍ , قَالَ: أَخْبَرَنِي سَعِيدُ بْنُ كَثِيرٍ , أَنَّ جَعْفَرَ بْنَ الْمُطَّلِبِ أَخْبَرَهُ , أَنَّ عَبْدَ اللهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ دَخَلَ عَلَى عَمْرِو بْنِ الْعَاصِ , فَدَعَاهُ إِلَى الْغَدَاءِ فَقَالَ: إِنِّي صَائِمٌ ثُمَّ الثَّانِيَةُ كَذَلِكَ , ثُمَّ الثَّالِثَةُ. فَقَالَ: لَا , إِلَّا أَنْ تَكُونَ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. قَالَ: فَإِنِّي قَدْ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , يَعْنِي النَّهْيَ عَنِ الصِّيَامِ أَيَّامَ التَّشْرِيقِ "
tahqiqতাহকীক:তাহকীক চলমান