শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৬. হজ্বের অধ্যায়

হাদীস নং: ৪০৯৬
হজ্বের অধ্যায়
যে তামাত্তু হজ্জ পালনকারীর কাছে হাদী নেই এবং সে দশটি দিনে সিয়ামও পালন করে না।
৪০৯৬। আলী ইব্ন শায়বা (রাহঃ) ….. ইসমাঈল ইব্ন মুহাম্মাদ ইব্ন সা’দ ইব্ন আবী ওয়াক্কাস (রাহঃ) -এর দাদা (সা’দ) থেকে রিওয়ায়াত করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (সা:) আমাকে এই মর্মে নির্দেশ দিয়েছেন, আমি যেন মিনার দিনগুলোতে (আইয়্যামে তাশরীকে) ঘোষণা করে দেই যে, এগুলো পানাহার ও স্ত্রী সঙ্গমের দিন। সুতরাং এই দিনগুলোতে সিয়াম পালন নেই। অর্থাৎ আইয়্যামে তাশরীক।
كتاب مناسك الحج
4096 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ , قَالَ: ثنا رَوْحُ بْنُ عُبَادَةَ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ أَبِي حُمَيْدٍ الْمَدَنِيُّ , قَالَ: ثنا إِسْمَاعِيلُ بْنُ مُحَمَّدِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ رَضِيَ اللهُ عَنْهُ , عَنْ أَبِيهِ , عَنْ جَدِّهِ , قَالَ: أَمَرَنِي رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ أُنَادِيَ أَيَّامَ مِنًى , أَنَّهَا أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ وَبِعَالٍ , فَلَا صَوْمَ فِيهَا " يَعْنِي أَيَّامَ التَّشْرِيقِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৪০৯৬ | মুসলিম বাংলা