শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৬. হজ্বের অধ্যায়
হাদীস নং: ৪০৮৭
হজ্বের অধ্যায়
হাদী (কুরবানীর পশু) হারাম শরীফে পৌঁছার আগে আটকা পড়লে সেটা হারামের বাইরে যবাহ করা যাবে কি-না?
৪০৮৭। ইবরাহীম ইব্ন আবী দাউদ (রাহঃ) ….. নাজিয়া ইব্ন জুনদুব আসলামী (রাহঃ) তিনি তার পিতা থেকে রিওয়ায়াত করেছেন, তিনি বলেন, আমি নবী (সা:)- এর দরবারে এসেছি যখন হাদী বাধাপ্রাপ্ত হয়ে পড়েছিল। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্ ! আমার সঙ্গে হাদী পাঠিয়ে দিন, আমি তা হারামের মধ্যে যবাহ করব। তিনি বললেন, তুমি সেটা কিভাবে নিয়ে যাবে ? আমি বললাম, আমি তা উপত্যকাসমূহ দিয়ে নিয়ে যাব, তারা আমাকে ধরতে পারবে না। তখন তিনি আমার সঙ্গে হাদী পাঠিয়ে দেন এবং আমি তা হারামে যবাহ করেছি।
এই হাদীস দ্বারা প্রতীয়মান হয় যে, নবী (সা:) -এর ঐ হাদী হারাম শরীফে যবাহ করা হয়েছে। অপরাপর কতিপয় আলিম বলেন, নবী (সা:) হুদায়বিয়াতে ছিলেন এবং তিনি হারাম শরীফে প্রবেশ করতে সক্ষম ছিলেন। তাঁরা বলেন, তাঁকে শুধু বায়তুল্লাহ্ শরীফ থেকে বাধাপ্রদান করা হয়েছিল। তারা এ বিষয়ে নিম্নোক্ত হাদীস দ্বারা দলীল দিয়েছেনঃ
এই হাদীস দ্বারা প্রতীয়মান হয় যে, নবী (সা:) -এর ঐ হাদী হারাম শরীফে যবাহ করা হয়েছে। অপরাপর কতিপয় আলিম বলেন, নবী (সা:) হুদায়বিয়াতে ছিলেন এবং তিনি হারাম শরীফে প্রবেশ করতে সক্ষম ছিলেন। তাঁরা বলেন, তাঁকে শুধু বায়তুল্লাহ্ শরীফ থেকে বাধাপ্রদান করা হয়েছিল। তারা এ বিষয়ে নিম্নোক্ত হাদীস দ্বারা দলীল দিয়েছেনঃ
كتاب مناسك الحج
4087 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا مُخَوَّلُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ مُخَوَّلِ بْنِ رَاشِدٍ , عَنْ إِسْرَائِيلَ , عَنْ مَجْزَأَةَ بْنِ زَاهِرٍ , عَنْ نَاجِيَةَ بْنِ جُنْدُبٍ الْأَسْلَمِيِّ , عَنْ أَبِيهِ , قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ صُدَّ الْهَدْيُ , فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ ابْعَثْ مَعِي بِالْهَدْيِ فَلْأَنْحَرْهُ فِي الْحَرَمِ. قَالَ: «وَكَيْفَ تَأْخُذُ بِهِ؟» قُلْتُ: آخُذُ بِهِ فِي أَوْدِيَةٍ , لَا يَقْدِرُونَ عَلَيَّ فِيهَا، فَبَعَثَهُ مَعِي حَتَّى نَحَرْتُهُ فِي الْحَرَمِ " فَقَدْ دَلَّ هَذَا الْحَدِيثُ أَنَّ هَدْيَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَلِكَ , نُحِرَ فِي الْحَرَمِ. وَقَالَ آخَرُونَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْحُدَيْبِيَةِ , وَهُوَ يَقْدِرُ عَلَى دُخُولِ الْحَرَمِ. قَالُوا: وَلَمْ يَكُنْ صُدَّ إِلَّا عَنِ الْبَيْتِ , وَاحْتَجُّوا فِي ذَلِكَ