শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৬. হজ্বের অধ্যায়

হাদীস নং: ৩৯৯৭
হজ্বের অধ্যায়
২৩. কুরবানীর দিন জামরা আকাবার রমী বাদ পড়লে তা পরবর্তীতে সম্পাদন করবে
৩৯৯৭। ইউনুস ইব্ন আব্দুল আ’লা (রাহঃ)..... ইব্ন আব্বাস (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ (সা:) বলেছেনঃ রাখালরা দিনের বেলায় বকরী চরাবে এবং রাতের বেলায় কংকর নিক্ষেপ করবে।
আবু জা’ফর তাহাবী (রাহঃ) বলেন, ইমাম আবু হানীফা (রাহঃ) এই মত গ্রহণ করেছেন যে, এই হাদীস দ্বারা প্রতীয়মান হয় যে, কংকর নিক্ষেপ করার ব্যাপারে রাত এবং দিন একই সময়। তিনি বলেন, যদি কোন ব্যক্তি কুরবানীর দিনে জামরা আকাবায় রমী করা ছেড়ে দেয় তারপর পরবর্তী রাতে রমী করে তাহলে তার উপর কোন কিছু (কাফ্ফারা) আবশ্যক হবে না। যদি আগামী ভোর পর্যন্ত নিক্ষেপ করতে না পারে, তাহলে তখন নিক্ষেপ করবে এবং বিলম্বের কারণে তার উপর কুরবানী ওয়াজিব হবে। কেননা রমীর সময় দ্বিতীয় দিনের ফজর মুরু হওয়ার আগ পর্যন্ত বিদ্যমান থাকে। পক্ষান্তরে এ বিষয়ে ইমাম আবু ইউসুফ (রাহঃ) ও ইমাম মুহাম্মাদ (রাহঃ) তাঁর বিরোধিতা করে বলেছেন, রমী করার দিনগুলোতে যখন স্মরণ হবে রমী করবে। তার উপর দম ইত্যাদি কিছুই আবশ্যক হবে না। যদি তার স্মরণ না হয় এবং রমীর দিন অতিবাহিত হয়ে যায়, এরপর তার স্মরণ হয় তাহলে এখন আর রমী করবে না। আর এই পরিত্যাগের কারণে তার উপর দম (কুরবানী) ওয়াজিব হবে।
এ বিষয়ে ইমাম মুহাম্মাদ ইব্নুল হাসান (রাহঃ) ইমাম আবু হানীফা (রাহঃ)-এর বিরুদ্ধে নিম্নোক্ত প্রমাণ পেশ করেছেনঃ
كتاب مناسك الحج
بَابُ الرَّجُلِ يَدَعُ رَمْيَ جَمْرَةِ الْعَقَبَةِ يَوْمَ النَّحْرِ ثُمَّ يَرْمِيهَا بَعْدَ ذَلِكَ
3997 - حَدَّثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: ثنا ابْنُ وَهْبٍ قَالَ: حَدَّثَنِي عُمَرُ بْنُ قَيْسٍ , عَنْ عَطَاءٍ , عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الرَّاعِي يَرْعَى بِالنَّهَارِ وَيَرْمِي بِاللَّيْلِ» قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ أَبُو حَنِيفَةَ رَحِمَهُ اللهُ إِلَى أَنَّ فِي هَذَا الْحَدِيثِ دَلَالَةً عَلَى أَنَّ اللَّيْلَ وَالنَّهَارَ , وَقْتٌ وَاحِدٌ لِلرَّمْيِ فَقَالَ إِنْ تَرَكَ رَجُلٌ رَمْيَ جَمْرَةِ الْعَقَبَةِ فِي يَوْمِ النَّحْرِ , ثُمَّ رَمَاهَا بَعْدَ ذَلِكَ فِي اللَّيْلَةِ الَّتِي بَعْدَهُ , فَلَا شَيْءَ عَلَيْهِ , وَإِنْ لَمْ يَرْمِهَا , حَتَّى أَصْبَحَ مِنْ غَدِهِ , رَمَاهَا , وَعَلَيْهِ دَمٌ , لِتَأْخِيرِهِ إِيَّاهَا إِلَى خُرُوجِ وَقْتِهَا , وَهُوَ طُلُوعُ الْفَجْرِ مِنْ يَوْمِئِذٍ. وَخَالَفَهُ فِي ذَلِكَ , أَبُو يُوسُفَ , وَمُحَمَّدٌ رَحِمَهُمَا اللهُ فَقَالَا: إِذَا ذَكَرَهَا فِي شَيْءٍ مِنْ أَيَّامِ الرَّمْيِ , رَمَاهَا وَلَا شَيْءَ [ص:222] عَلَيْهِ غَيْرُ ذَلِكَ , مِنْ دَمٍ وَلَا غَيْرِهِ , وَإِنْ لَمْ يَذْكُرْهَا حَتَّى مَضَتْ أَيَّامُ الرَّمْيِ فَذَكَرَهَا , وَلَمْ يَرْمِهَا كَانَ عَلَيْهِ فِي تَرْكِهَا دَمٌ. وَاحْتَجَّ مُحَمَّدُ بْنُ الْحَسَنِ فِي ذَلِكَ عَلَى أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান