শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৬. হজ্বের অধ্যায়
হাদীস নং: ৩৯৮৭
হজ্বের অধ্যায়
কুরবানীর রাতে ফজর শুরুর পূর্বে জামরা আকাবায় কংকর নিক্ষেপ করা
৩৯৮৭। আহমদ ইব্ন দাউদ(রাহঃ) ..... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, সাওদা বিন্ত যামআ (রাযিঃ) : রাসূলুল্লাহ্ (ﷺ) -এর নিকট কুরবানীর দিন ফজরের সালাত মিনাতে আদায় করার অনুমতি প্রার্থনা করেন। তিনি তাকে অনুমতি প্রদান করেন। তিনি ছিলেন একজন স্থুলকায়া নারী। আমার আফ্সোস হয়, আমিও যদি তার নিকট অনুরূপভাবে অনুমতি চাইতাম (তাহলে কতই না ভাল হত) যেভাবে তিনি চেয়েছেন।
كتاب مناسك الحج
3987 - مَا حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ , قَالَ: ثنا يَعْقُوبُ بْنُ حُمَيْدٍ , قَالَ: ثنا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عُمَرَ , عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ , عَنْ أَبِيهِ , عَنْ عَائِشَةَ أَنَّ «سَوْدَةَ بِنْتَ زَمْعَةَ , اسْتَأْذَنَتْ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُصَلِّيَ يَوْمَ النَّحْرِ الصُّبْحَ بِمِنًى فَأَذِنَ لَهَا» وَكَانَتِ الْمَرْأَةُ ثَبِطَةً , فَوَدِدْتُ إِنِّي اسْتَأْذَنْتُهُ كَمَا اسْتَأْذَنَتْهُ