শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৬. হজ্বের অধ্যায়
হাদীস নং: ৩৮৩৮
হজ্বের অধ্যায়
তাওয়াফে রমল করা
৩৮৩৮। ফাহাদ (রাহঃ) ..... উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি রমল এবং কাঁধ খুলে রাখার ব্যাপারে বলেছেন : যদিও আল্লাহ্ তা'আলা শিরক এবং মুশরিকদেরকে দূরীভূত করে দিয়েছেন, তবুও আমরা একা আমল পরিত্যাগ করব না, যা আমরা রসূলুল্লাহ্ ﷺ-এর সঙ্গে (থেকে) শিক্ষা করেছি।
كتاب مناسك الحج
3838 - حَدَّثَنَا فَهْدٌ قَالَ: ثنا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحُنَيْنِيُّ , عَنْ هِشَامِ بْنِ سَعْدٍ , عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ , عَنْ أَبِيهِ , عَنْ عُمَرَ قَالَ: " فِيمَا الرَّمَلُ الْآنَ , وَالْكَشْفُ عَنِ الْمَنَاقِبِ وَقَدْ نَفَى الله عَزَّ وَجَلَّ الشِّرْكَ وَأَهْلَهُ عَلَى ذَلِكَ لَا نَدَعُ شَيْئًا عَمِلْنَاهُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ