শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৬. হজ্বের অধ্যায়

হাদীস নং: ৩৫৮৭
হজ্বের অধ্যায়
ইহরামের সময় সুগন্ধি ব্যবহার প্রসংগে
৩৫৮৭। ইব্ন খুযায়মা (রাহঃ) ......... ইব্ন উমর (রাযিঃ) সূত্রে আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে তাঁর ইহরাম এর সময় সর্বোত্তম মিশ্রিত সুগন্ধি লাগাতাম।
كتاب مناسك الحج
3587 - حَدَّثَنَا ابْنُ خُزَيْمَةَ , قَالَ: ثنا أَبُو زَيْدٍ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الْغَمْرِ , قَالَ: أنا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الزُّهْرِيُّ , عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ , عَنْ نَافِعٍ , عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: كُنْتُ أُطَيِّبُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْغَالِيَةِ الْجَيِّدَةِ عِنْدَ إِحْرَامِهِ "
tahqiqতাহকীক:তাহকীক চলমান