শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৬. হজ্বের অধ্যায়

হাদীস নং: ৩৫৪৫
হজ্বের অধ্যায়
৪. তালবিয়’র পদ্ধতি
৩৫৪৫। ইব্ন আবী দাউদ (রাহঃ) ......... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) এর তালবিয়া ছিলো (নিম্মরূপ) ঃ
আমি হাযির. হে আল্লাহ্। আমি হাযির, আমি হাযির, কেউ তোমার শরীক নেই,আমি হাযির, সব হামদ ও সব নিয়ামত তো তোমারই’।
كتاب مناسك الحج
بَابُ التَّلْبِيَةِ كَيْفَ هِيَ؟
3545 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ قَالَ: ثنا الْمُقَدَّمِي قَالَ: ثنا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَبَانَ بْنِ تَغْلِبَ عَنْ أَبِي إِسْحَاقَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ عَنْ عَبْدِ اللهِ قَالَ: «كَانَتْ تَلْبِيَةُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَبَّيْكَ اللهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ»

হাদীসের ব্যাখ্যা:

হাদীস ব্যাখ্যাতাগণ লিখেছেন যে, আল্লাহ তা'আলা তাঁর প্রিয় বন্ধু হযরত ইব্‌রাহীম আলাইহিস সালামের মাধ্যমে নিজ বান্দাদেরকে হজ্ব অর্থাৎ, তাঁর মহান দরবারে উপস্থিতির আহ্বান জানিয়েছিলেন- (যার উল্লেখ কুরআন মজীদেও রয়েছে।) তাই হজ্ব যাত্রী বান্দা যখন ইহরাম বেঁধে এ তালবিয়া পাঠ করে, তখন যেন সে ইব্রাহীম (আঃ)-এর ঐ আহ্বান ও আল্লাহ্ তা'আলার ঐ দাওয়াতের উত্তরে নিবেদন করে যে, হে আল্লাহ! তুমি তোমার দরবারে উপস্থিতির জন্য ডাক দিয়েছিলে এবং নিজের বন্ধু ইবরাহীম (আঃ)-এর মাধ্যমে ঘোষণা দিয়েছিলে। তাই আমি হাজির, লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান