শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৬. হজ্বের অধ্যায়
হাদীস নং: ৩৫২৩
আন্তর্জাতিক নং: ৩৫২৫
হজ্বের অধ্যায়
মীকাত, ইহরাম ব্যতীত যে স্থান অতিক্রম করা জায়েয নয়
৩৫২৩-২৫। আলী ইব্ন আব্দুল আযীয বাগদাদী (রাহঃ) ও ফাহাদ (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ইরাকবাসীরা তাদের কফীয (৪৮ সের ওজনের পরিমাপ বিশেষ) ও দিরহাম, শামবাসীরা তাদের মুদ্দ (১৫ মুকুক পরিমাণ ওজন বিশেষ) ও দীনার এবং মিসরবাসীরা তাদের ইরদাব (২৪ সা ‘পরিমাণ ওজন বিশেষ) ও দীনার (যাকাত রূপে দিতে) অস্বীকৃতি জ্ঞাপন করবে। আর তোমরা প্রথমোক্ত অবস্থার দিকে প্রত্যাবর্তন করবে; তারপর এর উপর আবু হুরায়রা (রাযিঃ) এর গোশত এবং রক্ত সাক্ষী। এই হাদীসের কাহিনীতে কতক রাবীর (বক্তব্য) থেকে অতিরিক্ত বলেছেন।
সুতরাং রাসূলুল্লাহ (ﷺ) ইরাক বিজয়ের পূর্বে বলেছেন যে, অতিসত্বর ইরাকবাসীরা যাকাত অস্বীকৃতির ব্যাপারে কি কার্যক্রম গ্রহণ করবে। অনুরূপভাবে শাম ও মিসর বিজয়ের পূর্বে শামবাসী ও মিশরবাসীদের ব্যাপারে বলেছেন।
বস্তুত আল্লাহ তাআলার পক্ষ থেকে তাঁকে অবহিত করে দেয়ার ভিত্তিতে তিনি এটা বলেছেন। অনুরূপভাবে তিনি অপরাপর এলাকাসমূহের মীকাতের উল্লেখ করতে গিয়ে ইরাকবাসীদের মীকাত সম্পর্কে যা কিছু বলেছেন তা আল্লাহ তাআলা তাঁকে অবহিত করার কারণে বলেছেন যে, অতিসত্বর তাঁর ইনতিকালের পরে এরূপ হবে। অতএব উল্লিখিত এলাকাসমূহ এবং ইরাকবাসীদের জন্য এই সমস্ত মীকাত প্রমাণিত হওয়ার ব্যাপারে আমরা যা কিছু উল্লেখ করেছি তাহলো, ইমাম আবু হানীফা (রাহঃ), ইমাম আবু ইউসুফ (রাহঃ) ও ইমাম মুহাম্মাদ (রাহঃ) এর অভিমত।

كتاب مناسك الحج
25- 3523 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ الْعَزِيزِ الْبَغْدَادِيُّ قَالَ: ثنا أَحْمَدُ بْنُ يُونُسَ. ح
وَحَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ قَالَ: ثنا الْوُحَاظِيُّ. ح
وَحَدَّثَنَا فَهْدٌ قَالَ: ثنا أَبُو غَسَّانَ قَالُوا: ثنا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنَعَتِ الْعِرَاقُ قَفِيزَهَا وَدِرْهَمَهَا، وَمَنَعَتِ الشَّامُ مُدَّهَا وَدِينَارَهَا، وَمَنَعَتْ مِصْرُ إِرْدَبَّهَا وَدِينَارَهَا، وَعُدْتُمْ كَمَا بَدَأْتُمْ، وَعُدْتُمْ كَمَا بَدَأْتُمْ، وَعُدْتُمْ كَمَا بَدَأْتُمْ» . " ثُمَّ يَشْهَدُ عَلَى ذَلِكَ لَحْمُ أَبِي هُرَيْرَةَ وَدَمُهُ. يَزِيدُ بَعْضُهُمْ: عَلَى بَعْضٍ فِي قِصَّةِ الْحَدِيثِ. فَهَذَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ ذَكَرَ مَا سَيَفْعَلُهُ أَهْلُ الْعِرَاقِ مِنْ مَنْعِ الزَّكَاةِ قَبْلَ أَنْ يَكُونَ عِرَاقٌ، وَذَكَرَ مِثْلَ ذَلِكَ فِي أَهْلِ الشَّامِ وَأَهْلِ مِصْرَ قَبْلَ أَنْ يَكُونَ الشَّامُ وَمِصْرُ، لِمَا أَعْلَمُهُ اللهُ تَعَالَى مِنْ كَوْنِهِمَا مِنْ بَعْدِهِ، فَكَذَلِكَ مَا ذَكَرَهُ مِنَ التَّوْقِيتِ لِأَهْلِ الْعِرَاقِ، مَعَ ذِكْرِهِ التَّوْقِيتَ لِغَيْرِهِمُ الْمَذْكُورِينَ، هُوَ لِمَا أَخْبَرَهُ اللهُ تَعَالَى أَنَّهُ سَيَكُونُ مِنْ بَعْدِهِ. وَهَذَا الَّذِي ذَكَرْنَاهُ مِنْ تَثْبِيتِ هَذِهِ الْمَوَاقِيتِ الَّتِي وَصَفْنَاهَا لِأَهْلِ الْعِرَاقِ، وَلِمَنْ ذَكَرْنَا مَعَهُمْ، قَوْلُ أَبِي حَنِيفَةَ وَأَبِي يُوسُفَ وَمُحَمَّدٍ رَحِمَهُمُ اللهُ تَعَالَى