শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৬. হজ্বের অধ্যায়

হাদীস নং: ৩৫২১
হজ্বের অধ্যায়
মীকাত, ইহরাম ব্যতীত যে স্থান অতিক্রম করা জায়েয নয়
৩৫২১। ইয়াহয়া ইব্ন উসমান (রাহঃ) ও আলী ইব্ন আব্দির রহমান (রাহঃ) ......... আনাস ইব্ন মালিক (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছেন। তিনি মদীনাবাসীদের জন্য ‘যুল হুলাইফা’ শামবাসীদের জন্য ‘জুহফা’ বসরাবাসীদের জন্য ‘যাত্ইরক’ এবং মাদাঈনবাসীদের জন্য আকীক’ (নামক স্থানকে) মীকাত নির্ধারণ করেছেন।
বস্তুত রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত এই সমস্ত হাদীস দ্বারা সাব্যস্ত হয় যে, তিনি ইরাকবাসীদের জন্য মীকাত নির্ধারণ করেছেন, যেমনিভাবে প্রথমোক্ত হাদীসসমূহ দ্বারা অন্যদের জন্য মীকাত সাব্যস্ত করেছেন।
পক্ষান্তরে এই আব্দুল্লাহ ইব্ন উমার (রাযিঃ) নবী করীম (ﷺ) থেকে মীকাত নির্ধারণের বিষয়ে হাদীস রিওয়ায়াত করেছেন, যা আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি। তারপর আব্দুল্লাহ ইব্ন উমর (রাযিঃ) নবী করীম (ﷺ)-এর পরে এ বিষয়ে নিম্মরূপ বলেছেনঃ
كتاب مناسك الحج
3521 - حَدَّثَنَا يَحْيَى بْنُ عُثْمَانَ , وَعَلِيُّ بْنُ عَبْدِ الرَّحْمَنِ , قَالَا: ثنا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ , قَالَ: أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ سُوَيْدٍ , قَالَ: حَدَّثَنِي هِلَالُ بْنُ زَيْدٍ , قَالَ: أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ , أَنَّهُ سَمِعَ «رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَّتَ لِأَهْلِ الْمَدِينَةِ ذَا الْحُلَيْفَةِ، وَلِأَهْلِ الشَّامِ الْجُحْفَةَ، وَلِأَهْلِ الْبَصْرَةِ ذَاتَ عِرْقٍ، وَلِأَهْلِ الْمَدَائِنِ الْعَقِيقَ مَوْضِعٌ قُرْبَ ذَاتِ عِرْقٍ» . فَقَدْ ثَبَتَ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهَذِهِ الْآثَارِ مِنْ وَقْتِ أَهْلِ الْعِرَاقِ كَمَا ثَبَتَ مِنْ وَقْتِ مَنْ سِوَاهُمْ بِالْآثَارِ الَّتِي قَبْلَهَا. وَهَذَا عَبْدُ اللهِ بْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا فَقَدْ رَوَى عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ تَوْقِيتِهِ مَا قَدْ ذَكَرْنَاهُ عَنْهُ فِي الْفَصْلِ الَّذِي قَبْلَ هَذَا ثُمَّ قَدْ قَالَ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا مِنْ بَعْدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ذَلِكَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান