শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৬. হজ্বের অধ্যায়

হাদীস নং: ৩৪৮৭
আন্তর্জাতিক নং: ৩৪৮৯
হজ্বের অধ্যায়
১. যে নারী মাহরাম না পায় তার উপর হজ্জ ফরয কি-না
৩৪৮৭-৮৯। ইউনুস ইব্ন আব্দুল আ’লা (রাহঃ) ......... ইব্ন আব্বাস (রাযিঃ) এর আযাদকৃত গোলাম আবু মা’বাদ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ইব্ন আব্বাস (রাযিঃ) বলেন, একবার রাসূলুল্লাহ (ﷺ) লোকদেরকে ভাষণ দিতে গিয়ে বললেন, কোন নারী মাহরাম ব্যতীত সফর করবে না। যতক্ষণ পর্যন্ত তাঁর নিকট কোন মাহরাম না থাকবে,কোন অপরিচিত লোক তার নিকট যাবে না। জনৈক ব্যক্তি দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলাল্লাহ! অমুক অমুক যুদ্ধে আমার নাম তালিকাভুক্ত হয়েছে, অথচ আমি নিজ স্ত্রীকে নিয়ে হজ্জ পালনের ইচ্ছা পোষণ করেছি। রাসূলুল্লাহ (ﷺ) বললেন ঃ নিজ স্ত্রীর সঙ্গে হজ্জব্রত পালন কর।

ইউনুস ইব্ন আব্দুল আ’লা (রাহঃ) ......... ইবন জুরাইজ (রাহঃ) ,আমর (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।

আবু বাকরা বাকরা ইব্ন কুতায়বা (রাহঃ) ......... ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
كتاب مناسك الحج
كِتَابُ مَنَاسِكِ الْحَجِّ بَابُ الْمَرْأَةِ لَا تَجِدُ مَحْرَمًا هَلْ يَجِبُ عَلَيْهَا فَرْضُ الْحَجِّ أَمْ لَا؟
89- 3487 - حَدَّثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: ثنا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ عَمْرٍو سَمِعَ أَبَا مَعْبَدٍ مَوْلَى ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا يَقُولُ: قَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا: " خَطَبَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّاسَ فَقَالَ: " لَا تُسَافِرِ امْرَأَةٌ إِلَّا وَمَعَهَا ذُو مَحْرَمٍ وَلَا يَدْخُلْ عَلَيْهَا رَجُلٌ إِلَّا وَمَعَهَا ذُو مَحْرَمٍ. فَقَامَ رَجُلٌ فَقَالَ: يَا رَسُولَ اللهِ إِنِّي قَدِ اكْتَتَبْتُ فِي غَزْوَةِ كَذَا وَكَذَا وَقَدْ أَرَدْتُ أَنْ أَحُجَّ بِامْرَأَتِي فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ احْجُجْ مَعَ امْرَأَتِكَ "

حَدَّثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: ثنا ابْنُ وَهْبٍ قَالَ: ثنا ابْنُ جُرَيْجٍ عَنْ عَمْرٍو فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ

حَدَّثَنَا أَبُو بَكْرَةَ بَكَّارُ بْنُ قُتَيْبَةَ قَالَ: ثنا أَبُو عَاصِمٍ , قَالَ: أنا ابْنُ جُرَيْجٍ , قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ , عَنْ أَبِي مَعْبَدٍ , عَنِ ابْنِ عَبَّاسٍ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান