শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৫. রোযার অধ্যায়
হাদীস নং: ৩২৮৭
রোযার অধ্যায়
আশুরা দিবসের সিয়াম পালন প্রসঙ্গে
৩২৮৭। ইবন আবী দাউদ (রাহঃ)… ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ্ ( সাঃ ) থেকে আশূরা দিবসের সিয়াম সম্পর্কে বলতে শুনেছি ঃ এটি (আশূরা) এমন একটি দিন যেদিন কুরাইশরা জাহিলী যুগেও সিয়াম পালন করত। সুতরাং যে ইচ্ছা পোষণ করে এই দিনে সিয়াম পালন করতে সে সিয়াম পালন করতে পারে, আর যে ব্যক্তি ইচ্ছা পোষণ করে এই দিনের সিয়াম পালন না করার, সে তা পরিত্যাগ করতে পারে।
كتاب الصيام
3287 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا الْوَهْبِيُّ , قَالَ: ثنا ابْنُ إِسْحَاقَ , عَنْ نَافِعٍ , عَنِ ابْنِ عُمَرَ , قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي يَوْمِ عَاشُورَاءَ: «إِنَّ هَذَا يَوْمٌ كَانَتْ قُرَيْشٌ تَصُومُهُ فِي الْجَاهِلِيَّةِ , فَمَنْ شَاءَ أَنْ يَصُومَهُ فَلْيَصُمْهُ , وَمَنْ شَاءَ أَنْ يَتْرُكَهُ فَلْيَتْرُكْهُ»