শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৫. রোযার অধ্যায়
হাদীস নং: ৩২৮৫
রোযার অধ্যায়
আশুরা দিবসের সিয়াম পালন প্রসঙ্গে
৩২৮৫। ফাহাদ (রাহঃ) আবু মুসা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, নবী করীম ( সাঃ ) বলেছেনঃ
আশুরা এরূপ দিবস যাতে ইয়াহুদীরা সিয়াম পালন করে এবং তারা একে ঈদ হিসাবে গ্রহণ করে। সুতরাং
তোমরা এর সিয়াম পালন করবে.। এই হাদীসে ব্যক্ত হয়েছে যে, রাসূলুল্লাহ্ ( সাঃ ) -এর সিয়াম পালনের নির্দেশ দিয়েছেন। যেহেতু ইয়াহুদীরা এর সিয়াম পালন করত।
আর বস্তুত ইবন আব্বাস (রাযিঃ) তাঁর হাদীসে কারণ বলেছেন, যে কারণে ইয়াহুদীরা এর সিয়াম পালন করত।
তা হচ্ছে তাদের পক্ষ থেকে আল্লাহ্ তা'আলার শুকৃরিয়া জ্ঞাপন। যেহেতু তিনি মুসা (আ)-কে ফির'আউনের
উপর বিজয়ী করেছিলেন। আর রাসূলুল্লাহ্ ( সাঃ ) ও অনুরূপভাবে এর সিয়াম পালন করেছেন। পক্ষান্তরে
শুকরিয়া জ্ঞাপনের নিমিত্ত সিয়াম পালন করা এটি ইচ্ছাধীন বিষয়, ফরয নয়।

كتاب الصيام
3285 - حَدَّثَنَا فَهْدٌ , قَالَ: ثنا الْحِمَّانِيُّ , قَالَ: ثنا أَبُو أُسَامَةَ , قَالَ: ثنا أَبُو عُمَيْسٍ , عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ , عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ عَنْ أَبِي مُوسَى قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَدْ كَانَ يَوْمُ عَاشُورَاءَ يَوْمًا يَصُومُهُ الْيَهُودُ , وَيَتَّخِذُونَهُ عِيدًا , فَصُومُوهُ أَنْتُمْ» فَفِي هَذَا الْحَدِيثِ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِصَوْمِهِ , لِأَنَّ الْيَهُودَ كَانَتْ تَصُومُهُ. وَقَدْ أَخْبَرَ ابْنُ عَبَّاسٍ فِي حَدِيثِهِ بِالْعِلَّةِ الَّتِي مِنْ أَجْلِهَا كَانَتِ الْيَهُودُ تَصُومُهُ , أَنَّهَا عَلَى الشُّكْرِ مِنْهُمْ لِلَّهِ تَعَالَى فِي إِظْهَارِهِ مُوسَى عَلَى فِرْعَوْنَ , وَأَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيْضًا صَامَهُ , كَذَلِكَ , وَالصَّوْمُ لِلشُّكْرِ اخْتِيَارٌ , لَا فَرْضٌ