শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৫. রোযার অধ্যায়

হাদীস নং: ৩২০০
আন্তর্জাতিক নং: ৩২০১
রোযার অধ্যায়
৫. সফরে সিয়াম পালন প্রসঙ্গে
৩২০০-৩২০১। আলী ইব্‌ন শায়বা (রাহঃ) ..... জাবির ইবন আব্দুল্লাহ আল-আনসারী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ)এক বার সফরে ছিলেন, তারপর এক পর্যায়ে তিনি (লােকদের) ভিড় দেখলেন। সেখানে জনৈক ব্যক্তির উপর (প্রচণ্ড গরমের কারণে) ছায়া দেয়া হয়েছে। তিনি জিজ্ঞাসা করলেন, এটা কি ? লােকেরা বলল, সে সায়িম (সিয়াম পালন করছে)। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ “সফরে তােমাদের সিয়াম পালনে নেকি নেই”।

ইবন আবী দাউদ (রাহঃ) ..... শু’বা (রাহঃ) থেকে অনুরূপ উল্লেখ করেছেন।
كتاب الصيام
بَابُ الصِّيَامِ فِي السَّفَرِ
3200 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ , قَالَ: ثنا رَوْحُ بْنُ عُبَادَةَ , قَالَ: ثنا شُعْبَةُ , عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ , عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ الْحَسَنِ , عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ الْأَنْصَارِيِّ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ , فَرَأَى زِحَامًا، وَرَجُلًا قَدْ ظُلِّلَ عَلَيْهِ، فَسَأَلَ مَا هَذَا؟ فَقَالُوا: صَائِمٌ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ مِنَ الْبِرِّ أَنْ تَصُومُوا فِي السَّفَرِ»

3201 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا أَبُو الْوَلِيدِ , قَالَ: ثنا شُعْبَةُ , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ

হাদীসের ব্যাখ্যা:

হুযুর (ﷺ)-এর উদ্দেশ্য এ ছিল যে, যেহেতু সফরের অবস্থায় আল্লাহ্ তা'আলা রোযা না রাখার অনুমতি ও অবকাশ দিয়েছেন, আর আমি নিজেও এর উপর আমল করি। তাই মুসলমানদের কারো জন্য এ অবস্থায় রোযা রাখা যে, নিজেও পড়ে যায় আর অন্যরাও তার খেদমতে ব্যস্ত হতে বাধ্য হয়ে যায়, এটা তো কোন পুণ্যের কাজ নয়। এমন অবস্থায় তো আল্লাহর দেওয়া অবকাশের উপর আমল করে রোযা ছেড়ে দেওয়াই উচিত। আর এতেই থাকবে আল্লাহর সন্তুষ্টি।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ত্বহাবী শরীফ - হাদীস নং ৩২০০ | মুসলিম বাংলা