শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৪. যাকাতের অধ্যায়

হাদীস নং: ৩১০৩
যাকাতের অধ্যায়
সাদাকাতুল ফিতর এর পরিমাণ
৩১০৩। ইব্‌ন আবী দাউদ (রাহঃ) ….. আয়ায ইব্‌ন আব্দুল্লাহ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন,
আমি আবু সাঈদ (ক)-কে বলতে শুনেছি, তাঁকে সাদাকাতুল ফিতর সম্পর্কে প্রশ্ন করা হচ্ছিল। তিনি বললেনঃ আমরা রাসূলুল্লাহ্ (ﷺ) -এর যুগে যা ত্যাদায় করতাম কেবল মাত্র তাই আদায় করব। (মাথাপিছু) এক সা' পরিমাণ খেজুর বা এক সা' পরিমাণ যব বা এক সা' পরিমাণ কিসমিস বা এক সা' পরিমাণ পনির (আদায় করব)। জনৈক ব্যক্তি তাঁকে বলল, দুই মুদ্ গম? (আদায় করব ?) তিনি বললেন, না, সেটি তাে মু'আবিয়া (রাযিঃ) কর্তৃক মূল্য নির্ধারণ, তা আমি গ্রহণ করব না এবং সে অনুযায়ী আমলও করব না।

আবু জাফর (তাহাবী র) বলেনঃ একদল আলিম এই সমস্ত হাদীস সমূহের মর্ম গ্রহণ করেছেন। তাঁরা
বলেছেন, সাদাকা ফিতর বিষয়ে কেউ যদি চায় তা গম হিসাবে আদায় করবে তাহলে (মাথা পিছু) এক সা'
পরিমাণ গম প্রদান করবে। অনুরূপ ভাবে কেউ যদি চায় তা যব বা খেজুর বা কিসমিস হিসাবে আদায় করবে তাহলে (মাথাপিছু) এক সা' পরিমাণ তা প্রদান করবে।

পক্ষান্তরে এই বিষয়ে অপরাপর আলিমগণ তাদের বিরােধিতা করেছেন। তাঁরা বলেছেন, সাদাকা ফিতর
হিসাবে (মাথাপিছু) গম নিসফ সা’ পরিমাণ প্রদান করবে। আর গাম ব্যতীত অপরাপর প্রকারের বস্তু যা আমরা উল্লেখ করেছি তা এক সা' পরিমাণ প্রদান করবে।

প্রথমােক্ত মত পােষণকারীদের বিরুদ্ধে তাদের দলীলঃ আবু সাঈদ (খুদরী রা) এর যে হাদীসে দ্বারা তারা তাঁদের বিরুদ্ধে দলীল দিয়েছেন, বস্তুত তাতে এ বিষয়টি উল্লেখ হয়েছে যে, তাঁরা (সাহাবা রা) কি প্রদান
করতেন। হতে পারে তাঁরা তাঁদের উপর যা ওয়াজিব তা প্রদান করতেন এবং তাঁদের ওয়াজিব নয় এমন কিছু অতিরিক্ত (মুসতাহাব হিসাবে) আদায় করতেন। গমের বিষয়ে আবু সাঈদ (রাযিঃ) ব্যতীত অন্যদের থেকে তাঁর হাদীসের পরিপন্থী বর্ণিত আছে,
كتاب الزكاة
3103 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا الْوَهْبِيُّ , قَالَ: ثنا ابْنُ إِسْحَاقَ , عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عُثْمَانَ , عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللهِ , قَالَ: سَمِعْتُ أَبَا سَعِيدٍ , وَهُوَ يُسْأَلُ عَنْ صَدَقَةِ الْفِطْرِ قَالَ: لَا أُخْرِجُ إِلَّا مَا كُنْتُ أُخْرِجُ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , صَاعًا مِنْ تَمْرٍ , أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ , أَوْ صَاعًا مِنْ زَبِيبٍ , أَوْ صَاعًا مِنْ أَقِطٍ. فَقَالَ لَهُ رَجُلٌ: أَوْ مُدَّيْنِ , مِنْ قَمْحٍ؟ فَقَالَ: لَا , تِلْكَ قِيمَةُ مُعَاوِيَةَ , لَا أَقْبَلُهَا , وَلَا أَعْمَلُ بِهَا " قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى هَذِهِ الْآثَارِ , فَقَالُوا فِي صَدَقَةِ الْفِطْرِ: مَنْ أَحَبَّ أَنْ يُعْطِيَهَا مِنَ الْحِنْطَةِ , أَعْطَاهَا صَاعًا , وَكَذَلِكَ إِنْ أَحَبَّ أَنْ يُعْطِيَهَا مِنَ الشَّعِيرِ , أَوِ التَّمْرِ , أَوِ الزَّبِيبِ وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ , فَقَالُوا: يُعْطِي صَدَقَةَ الْفِطْرِ مِنَ الْحِنْطَةِ , نِصْفَ صَاعٍ , وَمِمَّا سِوَى الْحِنْطَةِ مِنَ الْأَصْنَافِ الَّتِي ذَكَرْنَا , صَاعًا. وَكَانَ مِنَ الْحُجَّةِ لَهُمْ عَلَى أَهْلِ الْمَقَالَةِ الْأُولَى , أَنَّ حَدِيثَ أَبِي سَعِيدٍ الَّذِي احْتَجُّوا بِهِ عَلَيْهِمْ , إِنَّمَا فِيهِ إِخْبَارٌ عَمَّا كَانُوا يُعْطُونِ. وَقَدْ يَجُوزُ أَنْ كَانُوا يُعْطُونَ مِنْ ذَلِكَ مَا عَلَيْهِمْ , وَيَزِيدُونَ فَضْلًا , لَيْسَ عَلَيْهِمْ. وَقَدْ رُوِيَ عَنْ غَيْرِ أَبِي سَعِيدٍ فِي الْحِنْطَةِ , خِلَافُ مَا رُوِيَ عَنْ أَبِي سَعِيدٍ
tahqiqতাহকীক:তাহকীক চলমান