শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৪. যাকাতের অধ্যায়

হাদীস নং: ৩০৩৯
আন্তর্জাতিক নং: ৩০৪১
যাকাতের অধ্যায়
মুক্তভাবে বিচরণকারী ঘােড়ার ক্ষেত্রে যাকাত আছে কি-না ?
৩০৩৯-৪১। এটি ফাহাদ (রাহঃ) ….. আলী (রাযিঃ) সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণনা করেছেন।


আলী ইব্‌ন শায়বা (রাহঃ) ….. আলী (রাযিঃ) সূত্রে নবী করীম (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।


রবী'উল জীযী (রাহঃ) ….. আলী (রাযিঃ) সূত্রে নবী করীম (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
এটিও ঘােড়ার ক্ষেত্রে যাকাতের বিষয়টি অস্বীকার করছে।
কোন প্রশ্নকারী যদি প্রশ্ন উত্থাপন করে বলেন যে, এতে তাে গােলামকেও একত্র করা হয়েছে। যখন
ব্যবসায়িক গােলামের মধ্যে যাকাত ওয়াজিব হওয়াকে তা স্বীকার করে না। অনুরূপভাবে তা মুক্তভাবে
বিচরণকারী ঘােড়ার ক্ষেত্রেও যাকাত ওয়াজিব হওয়াকে অস্বীকার করবে না। অনুরূপভাবে তাঁর উক্তিঃ “আমি তােমাদের জন্য গােলামের ক্ষেত্রে যাকাতকে মাফ করে দিলাম” এর দ্বারা বিশেষভাবে খিদমতের গােলামকে বুঝানাে হয়েছে। অনুরূপভাবে তাঁর উক্তিঃ “আমি তােমাদের জন্য ঘোড়ার ক্ষেত্রে যাকাতকে মাফ করে দিলাম” এর দ্বারা বিশেষ ভাবে সাওয়ারীর ঘােড়াকে বুঝানাে হয়েছে।

উত্তরে তাকে বলা হবে যে, আপনি যা উল্লেখ করেছেন, এটি তার সম্ভাবনা রাখছে। তবে এই হাদীস দ্বারা যাকাত নাকচ হওয়াটা যখন বাতিল হয়ে যাবে, তাহলে এর পূর্বে আমাদের উল্লেখ করা হাদীস দ্বারা যাকাত নাকচ হয়ে যাবে, যা হারিসা (রাহঃ)-এর হাদীসে ব্যক্ত হয়েছে। যেহেতু তাতে আলী (রাযিঃ) উমার (রাযিঃ)-কে তাই বলেছেন যা আমরা উল্লেখ করেছি। সুতরাং তা প্রমাণ বহন করে যে, আলী (রাযিঃ)-এর নিকট রাসূলুল্লাহ্ (ﷺ)-এর এই উক্তির মর্ম হচ্ছে তা থেকে যাকাত নাকচ হওয়া। যদিও তা বিচরণকারী (ঘােড়া) হয়ে থাকে।

আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী করীম (ﷺ) থেকে হাদীস বর্ণিত আছে, যার মর্ম আলী (রাযিঃ) সূত্রে বর্ণিত আসিম (রাহঃ) ও হারিস (রাহঃ)-এর হাদীসের মর্মের নিকটবর্তী।
كتاب الزكاة
41 - 3039 - حَدَّثَنَا بِذَلِكَ , فَهْدٌ قَالَ: ثنا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ , قَالَ: ثنا أَبِي , عَنِ الْأَعْمَشِ , قَالَ: ثنا أَبُو إِسْحَاقَ , عَنْ عَاصِمِ بْنِ ضَمْرَةَ , عَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ , قَالَ: ثنا يَزِيدُ بْنُ هَارُونَ , قَالَ: أنا سُفْيَانُ , وَشَرِيكٌ , عَنْ أَبِي إِسْحَاقَ , عَنِ الْحَارِثِ , عَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ.
حَدَّثَنَا رَبِيعٌ الْجِيزِيُّ , قَالَ: ثنا يَعْقُوبُ بْنُ إِسْحَاقَ بْنِ أَبِي عُبَادَةَ , قَالَ: ثنا إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ , عَنْ أَبِي إِسْحَاقَ , عَنِ الْحَارِثِ , عَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ فَذَلِكَ أَيْضًا يَنْفِي أَنْ يَكُونَ فِي الْخَيْلِ صَدَقَةٌ. فَإِنْ قَالَ قَائِلٌ: فَقَدْ قَرَنَ مَعَ ذَلِكَ الرَّقِيقَ , فَلَمَّا كَانَ ذَلِكَ لَا يَنْفِي أَنْ تَكُونَ الصَّدَقَةُ وَاجِبَةً فِي الرَّقِيقِ إِذَا كَانُوا لِلتِّجَارَةِ , فَكَذَلِكَ لَا يَنْفِي ذَلِكَ أَنْ تَكُونَ الزَّكَاةُ وَاجِبَةً فِي الْخَيْلِ إِذَا كَانَتْ سَائِمَةً. وَكَمَا كَانَ قَوْلُهُ «قَدْ عَفَوْتُ لَكُمْ عَنْ صَدَقَةِ الرَّقِيقِ» إِنَّمَا هُوَ عَلَى الرَّقِيقِ لِلْخِدْمَةِ خَاصَّةً , فَكَذَلِكَ قَوْلُهُ: «قَدْ عَفَوْتُ لَكُمْ عَنْ صَدَقَةِ الْخَيْلِ» إِنَّمَا هُوَ عَلَى خَيْلِ الرُّكُوبِ خَاصَّةً. قِيلَ لَهُ: هَذَا يَحْتَمِلُ مَا ذَكَرْتَ , وَإِذَا بَطَلَ أَنْ يَنْتَفِيَ الزَّكَاةُ بِهَذَا الْحَدِيثِ , انْتَفَتْ بِمَا ذَكَرْنَا قَبْلَهُ , مِمَّا فِي حَدِيثِ حَارِثَةَ , لِأَنَّ فِيهِ أَنَّ عَلِيًّا قَالَ لِعُمَرَ مَا قَدْ ذَكَرْنَا , فَدَلَّ ذَلِكَ أَنَّ مَعْنَى قَوْلِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَذَا , كَانَ عِنْدَ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ , عَلَى نَفْيِ الزَّكَاةِ مِنْهَا , وَإِنْ كَانَتْ سَائِمَةً. وَقَدْ رُوِيَ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مَعْنَاهُ قَرِيبٌ مِنْ مَعْنَى حَدِيثِ عَاصِمٍ , وَالْحَارِثِ عَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ.
tahqiqতাহকীক:তাহকীক চলমান