শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৭১৬
নামাযের অধ্যায়
৭১. উরু সতরের অন্তর্ভুক্ত কি না?
২৭১৬। ইব্ন মারযূক (রাহঃ).... হাফসা বিনতে উমর (রাযিঃ) থেকে বর্ননা করেন যে, তিনি বলেছেন একবার রাসূলুল্লাহ (ﷺ) নিজের কাপড় (টেনে) উভয় উরুর মাঝখানে রেখে অবস্থান করছিলেন। এমন সময় আবু বকর (রাযিঃ) এসে অনুমতি প্রার্থনা করলেন। নবী করিম (ﷺ) তাঁকে উক্ত অবস্থায় অনুমতি দিলেন। তারপর উমর (রাযিঃ) এসে অনুমতি প্রার্থনা করলেন। নবী করিম (ﷺ) তাঁকে উক্ত অবস্থায় অনুমতি দিলেন। তারপর তাঁর সাহাবীগণের অনেকেই এলেন এবং নবী করীম (ﷺ) পূর্বোক্ত অবস্থায় রইলেন। উসমান (রাযিঃ) এসে তাঁর নিকট অনুমতি চাইলেন, তিনি তাঁকে অনুমতি দিলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) নিজ কাপড় দিয়ে তা (উরুর খোলা অংশ) ঢেকে নিলেন। এরপর তাঁরা কথাবার্তা বলে বের হয়ে গেলেন। আমি বললাম! “হে আল্লাহর রাসূল! আবু বকর (রাযিঃ), উমর (রাযিঃ), আলী (রাযিঃ) ও আপনার সাহাবীগণের অনেকে এলেন আর আপনি নিজ অবস্থায় বসে থাকলেন। যখন উসমান (রাযিঃ) এলেন তখন আপনি আপনার কাপড় দিয়ে (উন্মুক্ত অংশ) ঢেকে নিলেন”। তিনি বললেনঃ আমি কি সেই ব্যাক্তির ব্যাপারে লজ্জাবোধ করবো না যাকে (দেখে) ফিরিশতাগণ লজ্জাবোধ করে বর্নাকারিণী বলেন, আমি আমার পিতা ও অন্যদেরকে অনুরূপ বর্না করতে শুনেছি।
আবু জা’ফর তাহবী (রাহঃ) বলেনঃ একদল আলিম এই মত গ্রহন করেছেন (এবং তাঁরা বলেছেন) যে, উরু সতরের অন্তর্ভুক্ত নয়। তাঁরা এ বিষয়ে উক্ত হাদীস দ্বারা দলীল দিয়ে থাকেন।
পক্ষান্তরে সংশ্লিষ্ট বিষয়ে অপরাপ আলিমগণ তাঁদের বিরোধিতা করে বলেছেন যে, উরু সতরের অন্তর্ভুক্ত এবং তাঁরা বলেছেন যে, উক্ত হাদীসটি আহলে বায়তের একদল (বর্ননাকারী) তাঁদের থেকে ভিন্নভাবে রিওয়াত করেছেন, যাদের রিওয়াত দ্বারা আপনারা দলীল পেশ করছেন।
আবু জা’ফর তাহবী (রাহঃ) বলেনঃ একদল আলিম এই মত গ্রহন করেছেন (এবং তাঁরা বলেছেন) যে, উরু সতরের অন্তর্ভুক্ত নয়। তাঁরা এ বিষয়ে উক্ত হাদীস দ্বারা দলীল দিয়ে থাকেন।
পক্ষান্তরে সংশ্লিষ্ট বিষয়ে অপরাপ আলিমগণ তাঁদের বিরোধিতা করে বলেছেন যে, উরু সতরের অন্তর্ভুক্ত এবং তাঁরা বলেছেন যে, উক্ত হাদীসটি আহলে বায়তের একদল (বর্ননাকারী) তাঁদের থেকে ভিন্নভাবে রিওয়াত করেছেন, যাদের রিওয়াত দ্বারা আপনারা দলীল পেশ করছেন।
كتاب الصلاة
بَابُ الْفَخِذِ هَلْ هُوَ مِنَ الْعَوْرَةِ أَمْ لَا؟
2716 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا أَبُو عَاصِمٍ , عَنِ ابْنِ جُرَيْجٍ , قَالَ: أَخْبَرَنِي أَبُو خَالِدٍ , عَنْ عَبْدِ اللهِ بْنِ سَعِيدٍ الْمَدِينِيِّ , قَالَ: حَدَّثَتْنِي حَفْصَةُ بِنْتُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهَا , قَالَتْ: " كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ قَدْ وَضَعَ ثَوْبَهُ بَيْنَ فَخِذَيْهِ , فَجَاءَ أَبُو بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ فَاسْتَأْذَنَ , فَأَذِنَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى هَيْئَتِهِ , ثُمَّ جَاءَ عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ بِمِثْلِ هَذِهِ الصِّفَةِ , ثُمَّ جَاءَ أُنَاسٌ مِنْ أَصْحَابِهِ , وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى هَيْئَتِهِ ثُمَّ جَاءَ عُثْمَانُ فَاسْتَأْذَنَ عَلَيْهِ , فَأَذِنَ لَهُ , ثُمَّ أَخَذَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَوْبَهُ فَتَجَلَّلَهُ , فَتَحَدَّثُوا , ثُمَّ خَرَجُوا. فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ، جَاءَ أَبُو بَكْرٍ وَعُمَرُ وَعَلِيٌّ رَضِيَ اللهُ عَنْهُمْ وَنَاسٌ مِنْ أَصْحَابِكَ , وَأَنْتَ عَلَى هَيْئَتِكَ، فَلَمَّا جَاءَ عُثْمَانُ رَضِيَ اللهُ عَنْهُ , تَجَلَّلْتَ ثَوْبَكَ. فَقَالَ: «أَوَلَا أَسْتَحْيِي مِمَّنْ تَسْتَحْيِي مِنْهُ الْمَلَائِكَةُ؟» قَالَتْ: وَسَمِعْتُ أَبِي وَغَيْرَهُ يُحَدِّثُونَ نَحْوًا مِنْ هَذَا. قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى أَنَّ الْفَخِذَ لَيْسَتْ مِنَ الْعَوْرَةِ , وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِهَذَا الْحَدِيثِ. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ , فَقَالُوا: الْفَخِذُ عَوْرَةٌ , وَقَالُوا: قَدْ رَوَى هَذَا الْحَدِيثَ جَمَاعَةٌ مِنْ أَهْلِ الْبَيْتِ , عَلَى غَيْرِ مَا رَوَاهُ الَّذِينَ احْتَجَجْتُمْ بِرِوَايَتِهِمْ
فَمِنْ ذَلِكَ مَا رُوِيَ فِي ذَلِكَ ,
فَمِنْ ذَلِكَ مَا رُوِيَ فِي ذَلِكَ ,