শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৭১২
আন্তর্জাতিক নং: ২৭১৩
নামাযের অধ্যায়
মৃত পশুর চামড়া পাকা করলে পবিত্র হয় কি না?
২৭১২-২৭১৩। ইব্‌ন আবী দাউদ (রাহঃ) ও সালিহ ইব্‌ন আব্দুর রহমান (রাহঃ).... ইব্‌ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ননা করেন যে, তিনি বলেছেন, সাওদা বিনত যাম’আ (রাযিঃ)-এর একটি বকরী মারা গেলো। তিনি বললেন “হে আল্লাহর রাসুল ! অমুক বকরীতি মারা গেছে”। তিনি বললেন, “যদি তোমরা এর চামড়াটি অপসারিত করে নিতে”। তিনি বললেন, “আমরা কি মরে যাওয়া বকরীর চামড়া অপসারিত করে নিব” ? নবী করিম (ﷺ) বললেনঃ আল্লাহ তাআলা বলেছেনঃ قُلْ لَا أَجِدُ فِي مَا أُوحِيَ إِلَيَّ مُحَرَّمًا عَلَى طَاعِمٍ يَطْعَمُهُ

বলুন, আমার প্রতি যে প্রত্যাদেশ হয়েছে, তাতে লোকের যা আহার করে তার মধ্যে আমি কিছু নিষিদ্ধ পাই না….।(৬ঃ১৪৫)
বস্তুত তা তোমরা পাকা করতে এবং এর থেকে উপকার গ্রহন করতে অসুবিধা নেই। তিনি বলেন, আমি এর কাছে লোক পাঠালাম এবং এর চামড়া অপসারিত করা হলো।তারপর এটি আমি পাকা করলাম এবং এর থেকে একটি মসক (পান পাত্র) প্রস্তুত করলাম, অবশেষে এটি ফেটে গেছে।
এই হাদীসে ব্যাক্ত করা হয়েছে যে, যখন নবী করিম (ﷺ) কে তিনি সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন করেছেন, তখন তিনি তাঁকে সেই আয়াত তিলাওয়াত করে শুনালেন যাতে মৃত জন্তু নিষিদ্ধ হওয়ার কথা রয়েছে। এতে তিনি তাঁকে অবহিত করে দিলেন যে, উক্ত আয়াত দ্বারা তাদের উপরে মৃত বকরীর যা হারাম করা হয়েছে তা হচ্ছে তার সেই সমস্ত অংশ যা যবেহ করার পর আহার করা হয়, অন্য কিছু না। আর পাকা করার পর তার চামড়া থেকে উপকার গ্রহন করা তার সেই অংশের অন্তর্ভুক্ত নয়, যা হারাম করা হয়েছে।

উবাইদুল্লাহ ইব্‌ন আব্দুল্লাহ (রাহঃ) ও ইব্‌ন আব্বাস (রাযিঃ) থেকে এ বিষয়ে অনুরূপ রিওয়াত করেছেন।
كتاب الصلاة
2712 - أَنَّ ابْنَ أَبِي دَاوُدَ قَدْ حَدَّثَنَا قَالَ: ثنا الْمُقَدَّمِيُّ , قَالَ: ثنا أَبُو عَوَانَةَ , قَالَ: ثنا سِمَاكُ بْنُ حَرْبٍ ح

2713 - وَحَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ , قَالَ: ثنا يُوسُفُ بْنُ عَدِيٍّ , قَالَ: ثنا أَبُو الْأَحْوَصِ , عَنْ سِمَاكٍ , عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: " مَاتَتْ شَاةٌ لِسَوْدَةِ بِنْتِ زَمْعَةَ رَضِيَ اللهُ عَنْهَا فَقَالَتْ: يَا رَسُولَ اللهِ مَاتَتْ فُلَانَةُ , تَعْنِي الشَّاةَ , قَالَ: «فَلَوْلَا أَخَذْتُمْ مَسْكَهَا؟» فَقَالَتْ: نَأْخُذُ مَسْكَ شَاةٍ قَدْ مَاتَتْ؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنَّمَا قَالَ اللهُ {قُلْ لَا أَجِدُ فِي مَا أُوحِيَ إِلَيَّ مُحَرَّمًا عَلَى طَاعِمٍ يَطْعَمُهُ} [الأنعام: 145] الْآيَةَ , فَإِنَّهُ لَا بَأْسَ بِأَنْ تَدْبُغُوهُ فَتَنْتَفِعُوا بِهِ " قَالَتْ: فَأَرْسَلْتُ إِلَيْهَا , فَسَلَخَتْ مَسْكَهَا فَدَبَغَتْهُ , فَاتَّخَذَتْ مِنْهُ قِرْبَةً , حَتَّى تَخَرَّقَتْ فَفِي هَذَا الْحَدِيثِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَا سَأَلَتْهُ عَنْ ذَلِكَ , قَرَأَ عَلَيْهَا الْآيَةَ الَّتِي نَزَلَ فِيهَا تَحْرِيمُ الْمَيْتَةِ. فَأَعْلَمَهَا بِذَلِكَ أَنَّ مَا حَرُمَ عَلَيْهِمْ بِتِلْكَ الْآيَةِ مِنَ الشَّاةِ حِينَ مَاتَتْ إِنَّمَا هُوَ الَّذِي يُطْعَمُ مِنْهَا إِذَا ذُكِّيَتْ لَا غَيْرُ , وَأَنَّ الِانْتِفَاعَ بِجُلُودِهَا إِذَا دُبِغَتْ , غَيْرُ دَاخِلٍ فِي ذَلِكَ الَّذِي حَرُمَ مِنْهَا. وَقَدْ رَوَى عُبَيْدِ اللهِ بْنُ عَبْدِ اللهِ أَيْضًا , عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا نَحْوًا مِنْ ذَلِكَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান