শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৭০৫
আন্তর্জাতিক নং: ২৭০৭
নামাযের অধ্যায়
মৃত পশুর চামড়া পাকা করলে পবিত্র হয় কি না?
২৭০৫-২৭০৭। মুহাম্মাদ ইব্‌ন আলী ইবন দাউদ (রাহঃ) ও ফাহাদ (রাহঃ).... আয়িশা (রাযিঃ) থেকে বর্ননা করেন যে, তিনি বলেছেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মৃত পশুর (চামড়া) পাক করণই এর পাক হওয়া- এটি মুহাম্মাদ (রাহঃ) এর শব্দমালা। পক্ষান্তরে ফাহাদ (রাহঃ) বলেছেনঃ মৃত পশুর (চামড়া) পাকা করণই এর পাক হওয়া।

মুহাম্মাদ ইব্‌ন আলী (রাহঃ).... আয়িশা (রাযিঃ) থেকে বর্ননা করেন যে, তিইনি বলেছেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মৃত পশুর (চামড়া) পাকা করণ এর পাক হওয়া।

ফাহাদ (রাহঃ).... আয়িশা (রাযিঃ) সুত্রে নবী করিম (ﷺ) থেকে অনুরূপ বর্ননা করেছেন।
كتاب الصلاة
2705 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ دَاوُدَ، وَفَهْدٌ، قَالَا: ثنا أَبُو غَسَّانَ، قَالَ: ثنا إِسْرَائِيلُ، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دِبَاغُ الْمَيْتَةِ طُهُورُهَا» هَذَا لَفْظُ مُحَمَّدٍ. وَأَمَّا فَهْدٌ فَقَالَ: «دِبَاغُ الْمَيْتَةِ ذَكَاتُهَا»

2706 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَلِيٍّ، قَالَ: ثنا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدٍ الْمَرُّوذِيُّ، قَالَ: ثنا شَرِيكٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دِبَاغُ الْمَيْتَةِ طُهُورُهَا»

2707 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، قَالَ: ثنا أَبِي، عَنِ الْأَعْمَشِ، قَالَ: ثنا أَصْحَابُنَا، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللهُ عَنْهَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান