শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৮৬০
নামাযের অধ্যায়
সালাতুল খাওফ-এর বিবরণ
১৮৬০। আবু বাকরা (রাহঃ) ….. আবু মুসা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) সাহাবীগণকে নিয়ে সালাতুল খাওফ আদায় করেছেন। তাঁদের একদলকে নিয়ে তিনি এক রাক'আত আদায় করেছেন, আর অন্য দল ছিল শত্রুর মুকাবিলায়। যখন তিনি তাঁদেরকে নিয়ে এক রাক'আত আদায় করে সালাম ফিরালেন, তখন তাঁরা পিছিয়ে তাদের ভাইদের কাছে পৌঁছে গেলেন। তারপর অপর দল (যারা শত্রুর সামনে ছিলেন) আসলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) তাদেরকে নিয়ে এক রাক'আত পড়লেন এবং সালাম ফিরালেন। এরপর উভয় দল উঠে এক রাক'আত করে সালাত পড়ে নিলেন।
এ হাদীসে অবশ্যই জানিয়ে দেয়া হয়েছে যে, তাঁরা পূর্ণ করেছেন এবং তা-ই বর্ণনা করেছে যা আমরা প্রথমোক্ত হাদীসগুলো ব্যাপারে বলে এসেছি। প্রথম রাক'আতের পর সালাম ফিরানোর উক্তিতে এ সম্ভাবনাই বিদ্যমান যে, এখানে সালাতকে ছিন্ন করণের উদ্দেশ্যে সালাম ফিরানো হয়নি; বরং মুকতাদীদেরকে প্রত্যাবর্তনে সতর্কীকরণের নিমিত্ত সালাম ফিরানো হয়েছে।
كتاب الصلاة
1860 - فَإِذَا أَبُو بَكْرَةَ قَدْ حَدَّثَنَا قَالَ: ثنا أَبُو دَاوُدَ , قَالَ: ثنا أَبُو حُرَّةَ عَنِ الْحَسَنِ عَنْ أَبِي مُوسَى «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بِأَصْحَابِهِ صَلَاةَ الْخَوْفِ فَصَلَّى بِطَائِفَةٍ مِنْهُمْ رَكْعَةً , وَكَانَتْ طَائِفَةٌ بِإِزَاءِ الْعَدُوِّ , فَلَمَّا صَلَّى بِهِمْ رَكْعَةً سَلَّمَ , فَنَكَصُوا عَلَى أَعْقَابِهِمْ حَتَّى انْتَهَوْا إِلَى إِخْوَانِهِمْ , ثُمَّ جَاءَ الْآخَرُونَ فَصَلَّى بِهِمْ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَةً ثُمَّ سَلَّمَ , فَقَامَ كُلُّ فَرِيقٍ , فَصَلَّوْا رَكْعَةً رَكْعَةً» فَقَدْ أَخْبَرَ فِي هَذَا الْحَدِيثِ أَنَّهُمْ قَضَوْا , وَبَيَّنَ مَا وَصَفْنَا أَنَّهُ يُحْتَمَلُ فِي الْآثَارِ الْأُوَلِ وَكَانَ قَوْلُهُ ثُمَّ سَلَّمَ بَعْدَ الرَّكْعَةِ الْأُولَى يُحْتَمَلُ أَنْ يَكُونَ سَلَامًا لَا يُرِيدُ بِهِ قَطْعَ الصَّلَاةِ وَلَكِنْ يُرِيدُ بِهِ إِعْلَامَ الْمَأْمُومِينَ مَوْضِعَ الِانْصِرَافِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান