শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৮৪০
নামাযের অধ্যায়
মুকতাদী দু'জন হলে ইমাম তাদেরকে কোথায় দাঁড় করাবেন?
১৮৪০। হুসায়ন ইবন নসর (রাহঃ) ….. উবাদা ইবন সামিত (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমরা জাবির (রাযিঃ) এর নিকট এলাম, জাবির (রাযিঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট এলাম আর তিনি তখন সালাত আদায় করছিলেন। আমি তাঁর বামে দাঁড়িয়ে গেলাম। তিনি তাঁর হাত দিয়ে আমাকে ধরলেন এবং আমাকে ঘুরিয়ে তাঁর ডানদিকে দাঁড় করিয়ে দিলেন। (এমন সময়) জাবির ইবন সখর (রাযিঃ) এসে তাঁর বাম দিকে দাঁড়িয়ে গেলেন। তিনি হাত দিয়ে আমাদের উভয়কে তাঁর পিছনে দাঁড় করিয়ে দিলেন।
كتاب الصلاة
1840 - بِمَا حَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ قَالَ: ثنا مَهْدِيُّ بْنُ جَعْفَرٍ قَالَ: ثنا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ , عَنْ أَبِي حَزْرَةَ الْمَدِينِيِّ يَعْقُوبَ بْنَ مُجَاهِدٍ , عَنْ عُبَادَةَ بْنِ الْوَلِيدِ بْنِ عُبَادَةَ بْنِ الصَّامِتِ , قَالَ: " أَتَيْنَا جَابِرَ بْنَ عَبْدِ اللهِ فَقَالَ جَابِرٌ رَضِيَ اللهُ عَنْهُ: جِئْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُصَلِّي حَتَّى قُمْتُ عَنْ يَسَارِهِ فَأَخَذَنِي بِيَدِهِ فَأَدَارَنِي حَتَّى أَقَامَنِي عَنْ يَمِينِهِ وَجَاءَ جَبَّارُ بْنُ صَخْرٍ فَقَامَ عَنْ يَسَارِهِ , فَدَفَعَنَا بِيَدِهِ جَمِيعًا حَتَّى أَقَمْنَا خَلْفَهُ "