আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

৫৮. সাদ্কা সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ১৮৮৪
সাদ্কা সম্পর্কিত অধ্যায়
৩. যেই সাদ্‌কা মাকরূহ
রেওয়ায়ত ১৩. মালিক (রাহঃ)-এর নিকট রেওয়ায়ত পৌছিয়াছে, রাসূলুল্লাহ (ﷺ) বলিয়াছেন, মুহাম্মাদ (ﷺ)-এর পরিবারের জন্য সাদ্‌কা হালাল নহে; উহা (সাদ্‌কা) মানুষের হাতের ময়লা।*
كتاب الصدقة
باب مَا يُكْرَهُ مِنْ الصَّدَقَةِ
حَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَحِلُّ الصَّدَقَةُ لِآلِ مُحَمَّدٍ إِنَّمَا هِيَ أَوْسَاخُ النَّاسِ

হাদীসের তাখরীজ (সূত্র):

*নবী-পরিবার বলিতে বনী হাশিমকে বোঝায়। কেহ কেহ বনী মুত্তালিবও উল্লেখ করিয়াছেন অর্থাৎ ইহাদের জন্য সদকার মাল খাওয়া হারাম।

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসে যাকাত-সদাকাকে এ দৃষ্টিতে মালের ময়লা বলা হয়েছে যে, যেভাবে ময়লা দূর হয়ে গেলে কাপড় পরিষ্কার হয়ে যায়, তেমনিভাবে যাকাত বের করে নিলে অবশিষ্ট মাল আল্লাহর নিকট পবিত্র হয়ে যায়। এতে এ দিকেও ইঙ্গিত রয়েছে যে, যতদূর সম্ভব যাকাতের মাল ব্যবহার করা থেকে বিরত থাকা চাই। এ জন্যই রাসূলুল্লাহ (ﷺ) স্বয়ং নিজের জন্য এবং কিয়ামত পর্যন্ত আপন বংশধর বনী হাশেমের জন্য যাকাতকে নাজায়েয সাব্যস্ত করে গিয়েছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান