আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

৫৬. যাবতীয় কথাবার্তা সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ১৮৪৭
যাবতীয় কথাবার্তা সম্পর্কিত অধ্যায়
২. বুঝিয়া কথা বলা প্রসঙ্গে
রেওয়ায়ত ৬. আবু সালেহ সাম্মান (রাহঃ) হইতে বর্ণিত, আবু হুরায়রা (রাযিঃ) বলিয়াছেন যে, (অনেক সময়) মানুষ চিন্তা না করিয়া কথা বলে, পরিণামে সে জাহান্নামে পতিত হয়; আবার চিন্তা না করিয়া (এমন) কথা কেহ বলে, যাহার ফলে সে বেহেশতে গমন করে।*
كتاب الكلام
بَابُ مَا يُؤْمَرُ بِهِ مِنَ التَّحَفُّظِ فِي الْكَلَامِ
وَحَدَّثَنِي مَالِك عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ إِنَّ الرَّجُلَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مَا يُلْقِي لَهَا بَالًا يَهْوِي بِهَا فِي نَارِ جَهَنَّمَ وَإِنَّ الرَّجُلَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مَا يُلْقِي لَهَا بَالًا يَرْفَعُهُ اللَّهُ بِهَا فِي الْجَنَّةِ

হাদীসের তাখরীজ (সূত্র):

*প্রবাদ আছে, 'ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না' অর্থাৎ কিছু বলার আগে চিন্তা-ভাবনা কর। পরে চিন্তা-ভাবনা দ্বারা কোন লাভ হয় না।

হাদীসের ব্যাখ্যা:

হাদীসটির উদ্দেশ্য ও দাবী এই যে, আল্লাহর বান্দাদের উচিত, তারা যেন আল্লাহ ও আখেরাতের পরিণতি থেকে উদাসীন হয়ে কথাবার্তা না বলে। মুখ নিঃসৃত কথা এমনও হতে পারে, যা বান্দাকে আল্লাহর বিশেষ সন্তুষ্টি ও রহমতের অধিকারী বানিয়ে দিবে। আর (আল্লাহ্ রক্ষা করুন।) এমনও হতে পারে, যা আল্লাহর সন্তুষ্টি ও রহমত থেকে তাকে বঞ্চিত করে জাহান্নামে পৌঁছে দিতে পারে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান