আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

৫৪. ঘরে প্রবেশের অনুমতি গ্রহণ বিষয়ক অধ্যায়

হাদীস নং: ১৮২৬
ঘরে প্রবেশের অনুমতি গ্রহণ বিষয়ক অধ্যায়
১২. সৰ্প মারিয়া ফেলা সম্পর্কিত মাসাইল
রেওয়ায়ত ৩২. আয়েশা (রাযিঃ) কর্তৃক আযাদকৃত বাদী সায়েবা (রাযিঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) সেই সমস্ত সর্পকে মারিতে নিষেধ করিয়াছেন, যাহা ঘরে বাস করে। তবে যুততুফয়াতাইন ও আবতর জাতীয় সর্প মারিতে নিষেধ করেন নাই। কেননা এই দুই প্রকার সর্প চক্ষু নষ্ট করে এবং মহিলাদের গর্ভ নষ্ট করে।*
كتاب الاستئذان
بَاب مَا جَاءَ فِي قَتْلِ الْحَيَّاتِ وَمَا يُقَالُ فِي ذَلِكَ
وَحَدَّثَنِي مَالِك عَنْ نَافِعٍ عَنْ سَائِبَةَ مَوْلَاةٍ لِعَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ قَتْلِ الْجِنَّانِ الَّتِي فِي الْبُيُوتِ إِلَّا ذَا الطُّفْيَتَيْنِ وَالْأَبْتَرَ فَإِنَّهُمَا يَخْطِفَانِ الْبَصَرَ وَيَطْرَحَانِ مَا فِي بُطُونِ النِّسَاءِ

হাদীসের তাখরীজ (সূত্র):

*"যুততুফয়াতাইন" ঐ সর্পকে বলা হয়, যাহার পেটে দুইটি লম্বা সাদা ধারি আছে যাহা মাথা হইতে লেজ পর্যন্ত লম্বা। "আবতর" লেজকাটা সর্পকে বলা হয় এবং ঐ সমস্ত সর্পকেও আবতর বলা হয়, যাহা আকারে খাট। ইহা অত্যন্ত বিষাক্ত হয়। এই সমস্ত সর্পের শ্বাস-প্রশ্বাসেও বিষ আছে, দেখিলে মানুষের দৃষ্টিশক্তি নষ্ট হইয়া যায় এবং গর্ভবতী দেখিলে গর্ভও নষ্ট হইয়া যায়। এইজন্য এই সমস্ত সম্পর্কে নিহত করা বাতীত গত্যন্তর নাই।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: