আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

৫৪. ঘরে প্রবেশের অনুমতি গ্রহণ বিষয়ক অধ্যায়

হাদীস নং: ১৮২৫
ঘরে প্রবেশের অনুমতি গ্রহণ বিষয়ক অধ্যায়
১২. সৰ্প মারিয়া ফেলা সম্পর্কিত মাসাইল
রেওয়ায়ত ৩১. আবু লুবাবা (রাযিঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) যে সমস্ত সর্প ঘরে বাস করে উহাদেরকে মারিতে (হত্যা করিতে) নিষেধ করিয়াছেন।*
كتاب الاستئذان
بَاب مَا جَاءَ فِي قَتْلِ الْحَيَّاتِ وَمَا يُقَالُ فِي ذَلِكَ
حَدَّثَنِي مَالِك عَنْ نَافِعٍ عَنْ أَبِي لُبَابَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ قَتْلِ الْحَيَّاتِ الَّتِي فِي الْبُيُوتِ

হাদীসের তাখরীজ (সূত্র):

*প্রথমে দেখিতেই মারিয়া ফেলা উচিত নহে, বরং তিনবার তাহাকে চলিয়া যাওয়ার নির্দেশ দিবে। তারপরও না গেলে মারিয়া ফেলা চাই। তাহাকে চলিয়া যাইতে এইজন্য নির্দেশ দিবে যে, অনেক সময় জ্বিন জাতিও সর্পের আকৃতি ধারণ করে। অবশ্য কেহ কেহ ইহাকে মদীনার সর্পের জন্য বলিয়াছেন ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান