আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
৫০. বদনজর সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ১৭৬২
বদনজর সংক্রান্ত অধ্যায়
৭. রোগী দেখিতে যাওয়া ও অশুভ লক্ষণ প্রসঙ্গ
রেওয়ায়ত ১৮. ইবনে আতিয়া (রাহঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলিয়াছেন, রোগের ছোঁয়াচ বা সংক্রমণ বলিয়া কিছুই নাই। পেঁচা অশুভ পাখি এবং সফর মাসে অমঙ্গলজনক কিছুই নাই। তবে রোগা উটকে সুস্থ উটের সহিত রাখিও না (বা বাধিও না)। অবশ্য সুস্থ উটকে যেখানে ইচ্ছা রাখিতে পার। অতঃপর সাহাবীগণ জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ! এই রকম কেন? রাসূলুল্লাহ (ﷺ) বলিয়াছেন, রোগ একটি কষ্ট বিশেষ।*
كتاب العين
بَاب عِيَادَةِ الْمَرِيضِ وَالطِّيَرَةِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْأَشَجِّ عَنْ ابْنِ عَطِيَّةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ عَدْوَى وَلَا هَامَ وَلَا صَفَرَ وَلَا يَحُلَّ الْمُمْرِضُ عَلَى الْمُصِحِّ وَلْيَحْلُلْ الْمُصِحُّ حَيْثُ شَاءَ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ وَمَا ذَاكَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّهُ أَذًى
হাদীসের তাখরীজ (সূত্র):
*আরবে, বিশেষত অন্ধকার যুগে সাধারণ মানুষ বিশেষ বস্তু দেখিলে উহাকে অশুভ বলিয়া বিশ্বাস করিত। যেমন পেঁচা দেখিয়া তাহারা ধারণা করিত যে, আজ অমঙ্গলজনক কিছু ঘটিবে। পেঁচা ঘরের ছাঁদে বসিলে মনে করিত যে, এই ঘর বিরান হইয়া যাইবে অথবা এই ঘরে অচিরেই কেহ মারা যাইবে। এইগুলিকে এতদ্ব্যতীত অন্ধকার যুগের আরবরা সফর চাঁদকেও মনহুম বা অমঙ্গলজনক বলিয়া ধারণা পোষণ করিত, অথচ শরীয়তে এই সবের কোনই আমল নাই। আরবের কাফিরদের বিশ্বাস ছিল, রোগের মধ্যে এমন ক্ষমতা আছে যে, সে ইচ্ছা করিলে যে কোন মানুষের দেহে প্রবেশ করিয়া তাহাকে মারিয়া ফেলিতে পারে। অথচ ইহাও ভুল। আমাদের দেশেও এই জাতীয় অনেক রকমের কুধারণা সাধারণ মানুষের অন্তরে বিরাজ করিতেছে। শরীয়তে এই সমস্তের কোনই অস্তিত্ব নাই, বরং এইগুলিকে খারাপ আকীদা বলিয়া উল্লেখ করা হইয়াছে, যেমন উক্ত হাদীস দ্বারা প্রমাণিত হইতেছে। অবশ্য এই হাদীসে রাসূলুল্লাহ্ (সা) রোগা উটকে সুস্থ উটের সাথে বাঁধিতে এইজন্য নিষেধ করিয়াছেন যে, একটির রোগ অপরটির জন্য কষ্টের কারণ হয় কিংবা দেখিতে বিশ্রী দেখায় বলিয়া ঘৃণার উদ্রেক হয়। যেমন যখমে পচন ধরিলে দুর্গন্ধ বাহির হয়। ফলে সুস্থ উটের জন্য ইহা কষ্টের কারণ হয়। রাসূলুল্লাহ্ (সা) এই উদ্দেশ্যে বলেন নাই যে, একটির রোগ আর একটির মধ্যে প্রবেশ করিবে।
বর্ণনাকারী: