আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
৪৯. রাসূলুল্লাহ ﷺ এর হুলিয়া মুবারক
হাদীস নং: ১৭১১
রাসূলুল্লাহ ﷺ এর হুলিয়া মুবারক
৪. বাম হাতে খাওয়া নিষেধ প্রসঙ্গ
রেওয়ায়ত ৬. আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলিয়াছেন, যখন কোন মুসলমান খাইতে বসে তখন ডান হাতে তাহার খাদ্য ও পানীয় গ্রহণ করা উচিত। কেননা শয়তান বাম হাতে খায় এবং পান করে।
كتاب صفة النبي صلى الله عليه وسلم
النَّهْيِ عَنْ الْأَكْلِ بِالشِّمَالِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ أَبِي بَكْرِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا أَكَلَ أَحَدُكُمْ فَلْيَأْكُلْ بِيَمِينِهِ وَلْيَشْرَبْ بِيَمِينِهِ فَإِنَّ الشَّيْطَانَ يَأْكُلُ بِشِمَالِهِ وَيَشْرَبُ بِشِمَالِهِ
হাদীসের ব্যাখ্যা:
মানুষ নিজের হাতকে পাক-নাপাক প্রতিটি কাজ ও বিষয়ে ব্যবহার করে। এ জন্য তার স্বভাবগত পবিত্রপ্রিয়তার দাবী এটাই যে, নাপাক ও ময়লা পরিষ্কারের মত কাজের জন্য একটি হাত নির্দিষ্ট করে নেওয়া হবে, আর অন্যান্য কাজে অন্য হাত ব্যবহার করা হবে। এই প্রকৃতিগত চাহিদা অনুযায়ী নাপাকী দূর করা ইত্যাদি কাজের জন্য বাম হাতকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আর বাকী পানাহার ও অন্যান্য ভালো ও পবিত্র কাজের বেলায় নির্দেশ দেওয়া হয়েছে যে, এগুলো ডান হাতে সম্পাদন করা হবে। সৃষ্টিগত ও প্রকৃতিগতভাবে বাম হাতের তুলনায় ডান হাতের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব এক প্রকাশ্য সত্য। অতএব, এ নির্দেশ ও বণ্টন সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মেরও অনুকূল। এই ভিত্তিতে বাম হাতে পানাহার করা এমন উল্টো কাজ, যেমন কোন মানুষ হাতের পরিবর্তে পা দিয়ে লেখে। এজন্যই সামনের হাদীসে বলা হয়েছে যে, বাম হাতে খাওয়া শয়তানের তরীকা ও তার কাজ। কেননা, শয়তানের স্বভাবই এই যে, সে প্রতিটি কাজ উল্টো করে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)