আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
৪৩. খুনের শাস্তি স্বরূপ অর্থদন্ডের অধ্যায়
হাদীস নং: ১৬০১
খুনের শাস্তি স্বরূপ অর্থদন্ডের অধ্যায়
৩. ইচ্ছাকৃত হত্যার দিয়াত যখন নিহত ব্যক্তির ওয়ারিস দিয়াতের উপর সম্মত হয় এবং পাগলের দিয়াত
রেওয়ায়ত ৩. ইয়াহইয়া ইবনে সাঈদ (রাহঃ) হইতে বর্ণিত, মারওয়ান মু’আবিয়াকে লিখিলেন, আমার নিকট এক উন্মাদকে আনা হইয়াছে, সে এক ব্যক্তিকে হত্যা করিয়াছে। মু’আবিয়া উত্তরে লিখিলেনঃ তাহাকে বন্দী করিয়া রাখ, তাহা হইতে কিসাস লইও না। কেনা উন্মাদের* কিসাস নাই।
মালিক (রাহঃ) বলেনঃ যদি কোন বলেগ ও নাবালেগ মিলিত হইয়া কাহাকেও ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তবে বালেগ হইতে কিসাস লওয়া হইবে আর নাবালেগের উপর অর্ধদিয়াত ওয়াজিব হইবে ।
মালিক (রাহঃ) বলেনঃ যদি কোন স্বাধীন ও দাস মিলিত হইয়া কোন দাসকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তবে গোলামকে তো কিসাসে হত্যা করা হইবে, আর স্বাধীন ব্যক্তির উপর ঐ গোলামের অর্ধেক মূল্য ওয়াজিব হইবে।

كتاب العقول
باب مَا جَاءَ فِي دِيَةِ الْعَمْدِ إِذَا قُبِلَتْ وَجِنَايَةِ الْمَجْنُونِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ أَنَّ مَرْوَانَ بْنَ الْحَكَمِ كَتَبَ إِلَى مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ أَنَّهُ أُتِيَ بِمَجْنُونٍ قَتَلَ رَجُلًا فَكَتَبَ إِلَيْهِ مُعَاوِيَةُ أَنْ اعْقِلْهُ وَلَا تُقِدْ مِنْهُ فَإِنَّهُ لَيْسَ عَلَى مَجْنُونٍ قَوَدٌ
قَالَ مَالِك فِي الْكَبِيرِ وَالصَّغِيرِ إِذَا قَتَلَا رَجُلًا جَمِيعًا عَمْدًا أَنَّ عَلَى الْكَبِيرِ أَنْ يُقْتَلَ وَعَلَى الصَّغِيرِ نِصْفُ الدِّيَةِ قَالَ مَالِك وَكَذَلِكَ الْحُرُّ وَالْعَبْدُ يَقْتُلَانِ الْعَبْدَ فَيُقْتَلُ الْعَبْدُ وَيَكُونُ عَلَى الْحُرِّ نِصْفُ قِيمَتِهِ

হাদীসের তাখরীজ (সূত্র):
*ইমাম আবূ হানীফা (র)-এর মতে নাবালেগের উপর কিসাস ওয়াজিব হইবে না। অর্থাৎ হত্যাকারীর ভুল হইয়া গেলে, যেমন জন্তু মনে করিয়া তীর নিক্ষেপ করিল আর তাহা কোন মুসলমানের গায়ে বিদ্ধ হইল ইহাকে “খাতা ফিল মহল” বলে। যেমন লক্ষ্যস্থলে তীর নিক্ষেপ করিয়া ইহা কোন লোকের গায়ে লাগিল কিংবা ঘোড়ার উপর সওয়ার ছিল আর ঘোড়া এমনভাবে হাকাইল যাহাতে ঐ ঘোড়া কোন লোককে নিষ্পেষিত করিল অথবা হাতে কোন ভারি বস্তু ছিল উহা কোন ব্যক্তির উপর এমনভাবে যাইয়া পড়িল যাহাতে ঐ ব্যক্তি মরিয়া গেল।