আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
৪২. (হালাল-হারাম) পানীয়ের অধ্যায়
হাদীস নং: ১৫৮৩
(হালাল-হারাম) পানীয়ের অধ্যায়
১. মদ্য পানের শাস্তি
রেওয়ায়ত ১. সায়িব ইবনে ইয়াযীদ (রাযিঃ) হইতে বর্ণিত, তাহাকে সংবাদ দেওয়া হইয়াছে, উমর (রাযিঃ) তাহাদের নিকট আসিয়া বলিলেন, আমি অমুকের (উমর-তনয় উবায়দুল্লাহর) মুখ হইতে মদের গন্ধ পাইলাম। সে বলে, আমি আঙ্গুরের রস পান করিয়াছি। আমি বলিলাম, যদি উহাতে মাদকতা থাকে তাহা হইলে শাস্তি দিব। অতঃপর উমর ইবনে খাত্তাব (রাযিঃ) তাহাকে পূর্ণ শাস্তি প্রদান করিলেন।*
كتاب الأشربة
باب الْحَدِّ فِي الْخَمْرِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ السَّائِبِ بْنِ يَزِيدَ أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ خَرَجَ عَلَيْهِمْ فَقَالَ إِنِّي وَجَدْتُ مِنْ فُلَانٍ رِيحَ شَرَابٍ فَزَعَمَ أَنَّهُ شَرَابُ الطِّلَاءِ وَأَنَا سَائِلٌ عَمَّا شَرِبَ فَإِنْ كَانَ يُسْكِرُ جَلَدْتُهُ فَجَلَدَهُ عُمَرُ الْحَدَّ تَامًّا
হাদীসের তাখরীজ (সূত্র):
*মূলে (طملا) শব্দ রহিয়াছে। যদি আঙ্গুরকে এত পাকান হয় যে, তাহা গাঢ় হইয়া যায়, যেমন দুই-তৃতীয়াংশ শুকাইয়া এক-তৃতীয়াংশ থাকিয়া যায় তখন উহাকে (طلا) বলে। উবায়দুল্লাহকে আশিটি বেত্রাঘাত মারা হইয়াছিল।
বর্ণনাকারী: