আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
৩৯. মুকাতাবা-গোলামের আযাদীর জন্য অর্থ প্রদানের চুক্তি
হাদীস নং: ১৫২৩
মুকাতাবা-গোলামের আযাদীর জন্য অর্থ প্রদানের চুক্তি
১. মাকাতিব*-এর ব্যাপারে ফয়সালা
রেওয়ায়ত ১. আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) বলিতেন, কিতাবাত নির্ধারিত অর্থের (বা যাহার উপর কিতাবাত হইয়াছে) কিছু অংশও যতক্ষণ অবশিষ্ট থাকিবে ততক্ষণ মুকাতাব গোলাম থাকিবে।
كتاب المكاتب
باب الْقَضَاءِ فِي الْمُكَاتَبِ
حَدَّثَنِي مَالِك عَنْ نَافِعٍ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ يَقُولُ الْمُكَاتَبُ عَبْدٌ مَا بَقِيَ عَلَيْهِ مِنْ كِتَابَتِهِ شَيْءٌ
হাদীসের তাখরীজ (সূত্র):
*মুকাতাব (নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট অর্থের বিনিময়ে কর্তার সহিত আযাদী লাভের চুক্তি করাকে কিতাবাত (كتابت) বলা হয় । যে ক্রীতদাস আযাদীর জন্য অর্থ প্রদান করার চুক্তি করিল তাহাকে মুকাতাব (مكاتب) এবং যে কর্তা আযাদী প্রদানের চুক্তি করিল তাহাকে মুকাতিব (مكاتب) বলা হয়। আর যে অর্থের বিনিময়ে আযাদীর চুক্তি হইয়াছে উহাকে “বদল-এ কিতাবাত” বলা হয়। হযরত সালমান ফারসী (রা) ও বারীরা (রা) এইরূপে আযাদী লাভ করিয়াছিলেন।
বর্ণনাকারী: