আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

৩৮. আযাদ করা এবং স্বত্বাধিকার প্রসঙ্গে

হাদীস নং: ১৫১১
আযাদ করা এবং স্বত্বাধিকার প্রসঙ্গে
৮. মৃত ব্যক্তির পক্ষ হইতে জীবিত প্যক্তির দাসদাসী আযাদ করা
রেওয়ায়ত ১৪. ইয়াহইয়া ইবনে সাঈদ (রাহঃ) বলিয়াছেনঃ আব্দুর রহমান ইবনে আবী বকর (রাহঃ)-এর আকস্মিক ওফাত হয় তাহার নিদ্রাতে। নবী (ﷺ)-এর পত্নী আয়েশা (রাযিঃ) তাহার পক্ষ হইতে অনেকগুলো দাস-দাসী আযাদ করেন।

মালিক (রাহঃ) বলেনঃ এই বিষয়ে যাহা শুনিয়াছি তন্মধ্যে ইহা আমার নিকট উত্তম।
كتاب العتق والولاء
باب عِتْقِ الْحَيِّ عَنْ الْمَيِّتِ
وَحَدَّثَنِي مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ أَنَّهُ قَالَ تُوُفِّيَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرٍ فِي نَوْمٍ نَامَهُ فَأَعْتَقَتْ عَنْهُ عَائِشَةُ زَوْجُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رِقَابًا كَثِيرَةً قَالَ مَالِك وَهَذَا أَحَبُّ مَا سَمِعْتُ إِلَيَّ فِي ذَلِكَ