আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
৩৪. জমি বর্গা দেওয়ার অধ্যায়
হাদীস নং: ১৪০৬
জমি বর্গা দেওয়ার অধ্যায়
১. জমি কেরায়া* দেওয়ার প্রসঙ্গ
রেওয়ায়ত ১. রাফি ইবনে খাদীজ (রাযিঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) শস্যক্ষেত্র কেরায়া দিতে নিষেধ করিয়াছেন। হানযালা বলেন, আমি রাফি’র নিকট জিজ্ঞাসা করিলাম যদি স্বর্ণ বা চাঁদির পরিবর্তে লওয়া হয়? তিনি বলিলেন, কোন ক্ষতি নাই।
كتاب كراء الأرض
بَاب مَا جَاءَ فِي كِرَاءِ الْأَرْضِ
حَدَّثَنَا يَحْيَى عَنْ مَالِك عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ عَنْ حَنْظَلَةَ بْنِ قَيْسٍ الزُّرَقِيِّ عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ كِرَاءِ الْمَزَارِعِ قَالَ حَنْظَلَةُ فَسَأَلْتُ رَافِعَ بْنَ خَدِيجٍ بِالذَّهَبِ وَالْوَرِقِ فَقَالَ أَمَّا بِالذَّهَبِ وَالْوَرِقِ فَلَا بَأْسَ بِهِ
হাদীসের তাখরীজ (সূত্র):
*টাকা-পয়সার পরিবর্তে জমি কেরায়া দেওয়া সর্বসম্মতিক্রমে বৈধ। কিন্তু ফসলের একাংশের পরিবর্তে দেওয়া যাহাকে মুযারাআ বা মুখারাবা বলা হয় ইহা ইমাম আবূ হানীফা (র), ইমাম শাফি'ঈ (র) ও মালিক (র)-এর নিকট নাজায়েয। কিন্তু ইমাম আহমদ, ইসহাক, আবূ ইউসুফ ও মুহাম্মদ (র)-এর নিকট ইহা জায়েয
বর্ণনাকারী: