আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
৩৩. শরীকানায় ফলের বাগানে উৎপাদন অধ্যায়
হাদীস নং: ১৪০৩
শরীকানায় ফলের বাগানে উৎপাদন অধ্যায়
১. ফলের বাগানে শরীকানার বর্ণনা*
রেওয়ায়ত ১. সাঈদ ইবনে মুসায়্যাব (রাহঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) খায়বরের ইহুদীদের নিকট হইতে যেদিন খায়বর বিজিত হইল, বলিলেন, আল্লাহ্ তাআলা যাহা তোমাদিগকে দান করিয়াছেন আমি তোমাদিগকে উহাতে বহাল রাখিব এই শর্তে যে, উহাতে যে ফল উৎপন্ন হইবে উহা তোমাদের ও আমাদের উভয়ের মধ্যে থাকিবে। রাসূলুল্লাহ (ﷺ) আব্দুল্লাহ ইবনে রাওয়াহা (রাযিঃ)-কে বাগানের ফসল কিরূপ হইয়াছে উহা দেখার জন্য পাঠাইতেন। তিনি ইহুদীদিগকে বলিতেন, (আমার মনে হয় পাঁচশত মণ ফল হইবে) তোমরা ইচ্ছা করিলে তোমাদের নিকট রাখিতে পার (অর্ধেক আমাদিগকে দিয়া দাও) অথবা ইহা আমাদের নিকট থাকিতে দাও (পাকিলে আমরা তোমাদিগকে অর্ধেক দিয়া দিব)। ইহুদীরা নিজেরাই ফল রাখিয়া দিত।**
كتاب المساقاة
بَاب مَا جَاءَ فِي الْمُسَاقَاةِ
حَدَّثَنَا يَحْيَى عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِيَهُودِ خَيْبَرَ يَوْمَ افْتَتَحَ خَيْبَرَ أُقِرُّكُمْ فِيهَا مَا أَقَرَّكُمْ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَى أَنَّ الثَّمَرَ بَيْنَنَا وَبَيْنَكُمْ قَالَ فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَبْعَثُ عَبْدَ اللَّهِ بْنَ رَوَاحَةَ فَيَخْرُصُ بَيْنَهُ وَبَيْنَهُمْ ثُمَّ يَقُولُ إِنْ شِئْتُمْ فَلَكُمْ وَإِنْ شِئْتُمْ فَلِيَ فَكَانُوا يَأْخُذُونَهُ
হাদীসের তাখরীজ (সূত্র):
*যদি কোন ব্যক্তি স্বীয় বাগানের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কাহারও প্রতি সোপর্দ করিয়া দেয় এবং বিনিময়ে ফলের একাংশ তাহাকে দিয়া দেয় ইহাকে ‘মুসাকাত' বলা হয়। প্রায় সকল ইমামই ইহাকে জায়েয বলেন। কিন্তু ইমাম আবূ হানীফা (র) ইহাকে নাজায়েয (অবৈধ) বলেন।
**আর ফল পাকিলে মুসলমানদিগকে অর্ধেক দিয়া দিত। ইহা দ্বারা মুসাকাত প্রথার বৈধতা বোঝা যায়। কেননা খায়বর বিজিত হওয়ায় উহা মুসলমানদিগের অধিকার আসিয়া গিয়াছিল। তাঁহারা নিজেদের পক্ষ হইতে ইহুদীদিগকে ঠিক করিল যে, তাহারা দেখাশোনা করিবে, আরও পানি দেবে এবং অর্ধেক ফল নিজেরা লইবে আর অর্ধেক তাঁহাদিগকে দেবে।
**আর ফল পাকিলে মুসলমানদিগকে অর্ধেক দিয়া দিত। ইহা দ্বারা মুসাকাত প্রথার বৈধতা বোঝা যায়। কেননা খায়বর বিজিত হওয়ায় উহা মুসলমানদিগের অধিকার আসিয়া গিয়াছিল। তাঁহারা নিজেদের পক্ষ হইতে ইহুদীদিগকে ঠিক করিল যে, তাহারা দেখাশোনা করিবে, আরও পানি দেবে এবং অর্ধেক ফল নিজেরা লইবে আর অর্ধেক তাঁহাদিগকে দেবে।
বর্ণনাকারী: