আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

৩০. দুগ্ধপান সংক্রান্ত বিধান

হাদীস নং: ১২৭৩
দুগ্ধপান সংক্রান্ত বিধান
১. শিশুদের দুধ পান করানো
রেওয়ায়ত ৬. নাফি’ (রাহঃ) হইতে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) বলিতেন, ছোট বেলায় যাহাকে দুধ খাওয়ান হয় উহাই গ্রহণযোগ্য, বড়দের দুধ পান করান ধর্তব্য নহে, অর্থাৎ উহাতে রাযী (দুধ পান)- এর ফলে যে হুকুম হয় তাহা হইবে না।*
كتاب الرضاع
بَاب رَضَاعَةِ الصَّغِيرِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ يَقُولُ لَا رَضَاعَةَ إِلَّا لِمَنْ أُرْضِعَ فِي الصِّغَرِ وَلَا رَضَاعَةَ لِكَبِيرٍ

হাদীসের তাখরীজ (সূত্র):

*রোযাদার ব্যক্তি দশ ফোঁটা দুধ পান করিলে যেমন তার রোযা ভঙ্গ হয় তদ্রূপ এক ফোঁটা দুধ পান করিলেও তাহার রোযা সন্তানের দুধ পান করানোর ব্যাপারেও একই মাসআলা প্রযোজ্য। দশ ফোঁটা পান করিলে যেই হুকুম হইবে এক ফোঁটা দুধ পান করিলেও সেই হুকুম প্রযোজ্য হইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: