আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

২৯. ত্বালাক - বিবাহ বিচ্ছেদ অধ্যায়

হাদীস নং: ১২০২
ত্বালাক - বিবাহ বিচ্ছেদ অধ্যায়
১৭. তালাকে মুতআ* প্রদানের বর্ণনা
রেওয়ায়ত ৪৫. মালিক (রাহঃ) বলেনঃ তাহার নিকট রেওয়ায়ত পৌছিয়াছে যে, আব্দুর রহমান ইবনে আওফ তাহার এক স্ত্রীকে তালাক দিলেন এবং এক ক্রীতদাসী তাহাকে মুত’আ স্বরূপ দান করিলেন।

নাফি’ (রাহঃ) হইতে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) বলিতেন, প্রত্যেক তালাকপ্রাপ্তা স্ত্রী মুত’আ পাইবে। তবে যে স্ত্রীর মোহর ধার্য করা হইয়াছে এবং তাহাকে স্পর্শ করার পূর্বে তালাক দেওয়া হইয়াছে, সে ধার্যকৃত মোহরের অর্ধেক মাত্র পাইবে।
كتاب الطلاق
بَاب مَا جَاءَ فِي مُتْعَةِ الطَّلَاقِ
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ طَلَّقَ امْرَأَةً لَهُ فَمَتَّعَ بِوَلِيدَةٍ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّهُ كَانَ يَقُولُ لِكُلِّ مُطَلَّقَةٍ مُتْعَةٌ إِلَّا الَّتِي تُطَلَّقُ وَقَدْ فُرِضَ لَهَا صَدَاقٌ وَلَمْ تُمْسَسْ فَحَسْبُهَا نِصْفُ مَا فُرِضَ لَهَا

হাদীসের তাখরীজ (সূত্র):

*সদ্ব্যবহারের নিদর্শনস্বরূপ তালাকের পর স্ত্রীকে এক জোড়া কাপড় বা অন্য কিছু প্রদান করাকে মুত'আ বলা হয়। সকল প্রকার তালাকপ্রাপ্তা স্ত্রীকে নফল (বাধ্যতামূলক নহে) স্বরূপ মুত'আ প্রদান করা যায়। কিন্তু যে স্ত্রীর মহর ধার্য করা হয় নাই এবং সঙ্গমের পূর্বে তাহাকে তালাক দেওয়া হইয়াছে সেই স্ত্রীকে মুত'আ প্রদান করা ওয়াজিব।
tahqiqতাহকীক:তাহকীক চলমান