আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
২৯. ত্বালাক - বিবাহ বিচ্ছেদ অধ্যায়
হাদীস নং: ১১৯৭
ত্বালাক - বিবাহ বিচ্ছেদ অধ্যায়
১৬. পীড়িত ব্যক্তির তালাক
রেওয়ায়ত ৪০. আবু সালামা ইবনে আব্দুর রহমান ইবনে আউফ (রাযিঃ) হইতে বর্ণিত, আব্দুর রহমান ইবনে আওফ (রাযিঃ) তাঁহার স্ত্রীকে আল-বাত্তা (পূর্ণ) তালাক প্রদান করিলেন। তখন তিনি পীড়িত ছিলেন। সেই স্ত্রীকে উসমান (রাযিঃ) আব্দুর রহমান ইবনে আওফের সম্পদ হইতে মীরাস দিলেন ইদ্দত সমাপ্তির পর।
كتاب الطلاق
بَاب طَلَاقِ الْمَرِيضِ
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَوْفٍ قَالَ وَكَانَ أَعْلَمَهُمْ بِذَلِكَ وَعَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ طَلَّقَ امْرَأَتَهُ الْبَتَّةَ وَهُوَ مَرِيضٌ فَوَرَّثَهَا عُثْمَانُ بْنُ عَفَّانَ مِنْهُ بَعْدَ انْقِضَاءِ عِدَّتِهَا
বর্ণনাকারী: