আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

২৮. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ১১৪০
বিবাহ-শাদীর অধ্যায়
১৮. মুতআ* বিবাহ প্রসঙ্গ
রেওয়ায়ত ৪১. আলী ইবনে আবু তালিব (রাযিঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) খায়বর দিবসে মুত’আ বিবাহ করিতে নিষেধ করিয়াছেন এবং তিনি গৃহপালিত গাধার গোশত আহার করিতেও নিষেধ করিয়াছেন।
كتاب النكاح
بَاب نِكَاحِ الْمُتْعَةِ
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عَبْدِ اللَّهِ وَالْحَسَنِ ابْنَيْ مُحَمَّدِ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ عَنْ أَبِيهِمَا عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ مُتْعَةِ النِّسَاءِ يَوْمَ خَيْبَرَ وَعَنْ أَكْلِ لُحُومِ الْحُمُرِ الْإِنْسِيَّةِ

হাদীসের তাখরীজ (সূত্র):

*মুত'আ : মৃত’আ হইল নির্দিষ্ট মালের বিনিময়ে নির্দিষ্ট সময়ের জন্য বিবাহ করা। সময় উত্তীর্ণ হইলে তালাক ব্যতীত স্ত্রী পরিত্যক্ত হইবে । এই বিবাহ ইসলামের শুরুর দিকে বৈধ ছিল। খয়বর দিবসে উহাকে চিরকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয় ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান