আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

২৮. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ১১১১
বিবাহ-শাদীর অধ্যায়
৫. আইয়্যেম ও বাকেরা-এর নিকট অবস্থান করা
রেওয়ায়ত ১৪. আব্দুর রহমান ইবনে হারিস ইবনে হিশাম মাখযুমী (রাহঃ) তাহার পিতা হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) (উম্মুল মু’মিনীন) উম্মে সালামা্ (রাযিঃ)-কে বিবাহ করেন এবং উম্মে সালামাই [রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট রাত্রি যাপন করিয়া] ফজর করিলেন। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) তাহাকে বলিলেনঃ “তোমার স্বামীর নিকট তোমার মর্যাদা কম নহে। তুমি ইচ্ছা করিলে আমি তোমার নিকট এক সপ্তাহ অবস্থান করিব এবং অন্যান্য স্ত্রীর নিকটও এক এক সপ্তাহ করিয়া অবস্থান করিব। আর যদি তুমি ইচ্ছা কর আমি তোমার নিকট তিনদিন অবস্থান করিব আর অন্যান্য স্ত্রীর নিকট পর্যায়ক্রমে অবস্থান করিব। উম্মে সালামা্ (রাযিঃ) বলিলেনঃ আমার নিকট তিনদিন অবস্থান করুন।
كتاب النكاح
بَاب الْمَقَامِ عِنْدَ الْبِكْرِ وَالْأَيِّمِ
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ الْمَخْزُومِيِّ عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ تَزَوَّجَ أُمَّ سَلَمَةَ وَأَصْبَحَتْ عِنْدَهُ قَالَ لَهَا لَيْسَ بِكِ عَلَى أَهْلِكِ هَوَانٌ إِنْ شِئْتِ سَبَّعْتُ عِنْدَكِ وَسَبَّعْتُ عِنْدَهُنَّ وَإِنْ شِئْتِ ثَلَّثْتُ عِنْدَكِ وَدُرْتُ فَقَالَتْ ثَلِّثْ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: