আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

২৮. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ১১০৯
বিবাহ-শাদীর অধ্যায়
৪. পর্দা টাঙানো
রেওয়ায়ত ১২. সাঈদ ইবনে মুসায়্যাব (রাহঃ) হইতে বর্ণিত, উমর ইবনে খাত্তাব (রাযিঃ) ফায়সালা দিয়াছেন যে, কোন মহিলাকে কোন পুরুষ বিবাহ করিলে এবং বিবাহের পর (স্বামী-স্ত্রী গৃহাভ্যন্তরে প্রবেশ করার পর) পর্দা টাঙ্গান হইলে তবে স্বামীর উপর মোহর ওয়াজিব হইবে।*
كتاب النكاح
بَاب إِرْخَاءِ السُّتُورِ
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ قَضَى فِي الْمَرْأَةِ إِذَا تَزَوَّجَهَا الرَّجُلُ أَنَّهُ إِذَا أُرْخِيَتْ السُّتُورُ فَقَدْ وَجَبَ الصَّدَاقُ

হাদীসের তাখরীজ (সূত্র):

*পর্দা টাঙান হইলে'-এর অর্থ স্বামী-স্ত্রী একান্ত হওয়া এবং সহবাসের মতো নির্জন পরিবেশ সৃষ্টি হওয়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান