আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

২৮. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ১১০৩
বিবাহ-শাদীর অধ্যায়
২. কুমারী ও তালাকপ্রাপ্তা এবং বিধবা হইতে বিবাহের সম্মতি লওয়া সম্পর্কে বিধান
রেওয়ায়ত ৬. মালিক (রাহঃ)-এর নিকট রেওয়ায়ত পৌছিয়াছে যে, কাসেম ইবনে মুহাম্মাদ (রাহঃ) ও সালিম ইবনে আব্দুল্লাহ্ (রাযিঃ) তাহারা উভয়ে নিজেদের কুমারী কন্যাদিগকে তাহাদের অনুমতি না লইয়া বিবাহ দিতেন।

মালিক (রাহঃ) বলেনঃ কুমারীদের বিবাহের ব্যাপারে আমাদের নিকটও ইহা পছন্দনীয়। মালিক (রাহঃ) বলেনঃ স্বামীর গৃহে না আসা (স্বামীর সঙ্গে দাম্পত্য সম্পর্ক স্থাপন না করা) এবং তাহার যোগ্যতার যাচাই না হওয়া পর্যন্ত কুমারী মেয়ে তাহার সম্পদের উপর ক্ষমতা প্রয়োগের অধিকারী হয় না।*
كتاب النكاح
بَاب اسْتِئْذَانِ الْبِكْرِ وَالْأَيِّمِ فِي أَنْفُسِهِمَا
وَحَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ وَسَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ كَانَا يُنْكِحَانِ بَنَاتِهِمَا الْأَبْكَارَ وَلَا يَسْتَأْمِرَانِهِنَّ قَالَ مَالِك وَذَلِكَ الْأَمْرُ عِنْدَنَا فِي نِكَاحِ الْأَبْكَارِ قَالَ مَالِك وَلَيْسَ لِلْبِكْرِ جَوَازٌ فِي مَالِهَا حَتَّى تَدْخُلَ بَيْتَهَا وَيُعْرَفَ مِنْ حَالِهَا

হাদীসের তাখরীজ (সূত্র):

* মুয়াত্তার কোন কোন নোসখাতে ‘ফি মালিহা'র স্থলে 'ফি হালিহা বর্ণিত হইয়াছে যাহার অর্থ এই কুমারী মেয়ে তাহার বিবাহের ব্যাপারে ক্ষমতার অধিকারী হইবে না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান