আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
২৮. বিবাহ-শাদীর অধ্যায়
হাদীস নং: ১০৯৮
বিবাহ-শাদীর অধ্যায়
১. বিবাহের পয়গাম
রেওয়ায়ত ১. আবু হুরায়রা (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ইরশাদ করিয়াছেন, কেউ যেন তাহার ভাইয়ের বিবাহের প্রস্তাবের উপর প্রস্তাব না দেয়।
كتاب النكاح
بَاب مَا جَاءَ فِي الْخِطْبَةِ
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَخْطُبُ أَحَدُكُمْ عَلَى خِطْبَةِ أَخِيهِ
হাদীসের ব্যাখ্যা:
উদ্দেশ্য এই যে, যদি কোন ব্যক্তি কোন মহিলাকে বিয়ের প্রস্তাব দিয়ে থাকে তবে সে দিক থেকে বিষয় শেষ না হওয়া পর্যন্ত অন্য কোন মানুষের নিজের জন্য সেখানে প্রস্তাব দেওয়া ঠিক নয়। এটা সুস্পষ্ট যে, বিষয়টি প্রথম পক্ষের জন্য কষ্টদায়ক ও মর্মপীড়ার কারণ হবে এবং এ জাতীয় বিষয়াবলী দ্বারা বিরাট কলহ সৃষ্টি হতে পারে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)